logo

সিআইডিতে নিয়োগ, দ্রুত আবেদন করুন

সিআইডিতে নিয়োগ, দ্রুত আবেদন করুন
বাংলাদেশ পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তিনটি পদে মোট ১৮ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলো হলো- অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গবেষণা সহকারী ও অফিস সহায়ক। আবেদনের শেষ সময় আগামী ৮ নভেম্বর বিকেল ৪টা।

প্রকৃত বাংলাদেশি নাগরিকরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)

পদ: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৮টি

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬) ।

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

পদ: গবেষণা সহকারী

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬) ।

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদ: অফিস সহায়ক

পদসংখ্যা: ৯টি

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০) ।

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।

কর্মস্থল: সিআইডি সদর দপ্তর বা দেশের যেকোনো জেলায়

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।