গ্র্যাচুইটিসহ প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ২২ হাজার টাকা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টেকনিক্যাল এক্সপার্ট-সিপিআইই পদে জনবল নেবে সংস্থাটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৭ মে থেকে। আবেদন শেষ হবে ১৬ মে।
প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: টেকনিক্যাল এক্সপার্ট।
আবেদনের যোগ্যতা: সমাজকর্ম, মনোবিজ্ঞান, আন্তর্জাতিক উন্নয়ন, জনস্বাস্থ্য, নৃবিজ্ঞান বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। মানসিক স্বাস্থ্য, মানবিক ও সামাজিক সহায়তা বিষয়ক কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল কক্সবাজার।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৮ হাজার ৫৮৯ থেকে ১ লাখ ২২ হাজার ১৬২ টাকা। এ ছাড়া স্বামী/স্ত্রী ও সন্তানদের জন্য হাসপাতালে ভর্তি সুবিধা, কন্ট্রিবিউটির প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, ছুটি, গ্রুপ বিমা, বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা, মোবাইল ভাতা এবং ডে কেয়ার সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
