দেশের একমাত্র রাষ্ট্রীয় বিমাপ্রতিষ্ঠানে খন্ডকালীন চাকরির সুযোগ

দেশের একমাত্র রাষ্ট্রীয় বিমাপ্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এজেন্ট’ পদে ১০০ কর্মী নিয়োগে ১৮ মে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হয়েছে ১৮ মে থেকে, যা চলবে ৩১ মে পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
একনজরে দেখে নিন জীবন বীমা করপোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: জীবন বীমা করপোরেশন
পদের নাম: এজেন্ট
পদসংখ্যা: ১০০টি
চাকরির ধরন: পার্ট-টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ২৮-৪০ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: কাকরাইল, ঢাকা
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
আবেদনের যোগ্যতা: এইচএসসি/এসএসসি অথবা স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
