বেতনভুক্ত ইন্টার্ন নিচ্ছে ওয়ালটন

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সফটওয়্যার ডেভেলপার ইন্টার্ন (বেতনভুক্ত) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৭ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৩ জুন পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: সফটওয়্যার ডেভেলপার ইন্টার্ন (বেতনভুক্ত)
পদসংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি
অন্যান্য যোগ্যতা: ব্যাকএন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে প্রাথমিক ধারণা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৩ থেকে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: ১০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
