কৃষি বিপণন অধিদপ্তরে চাকরির সুযোগ, আবেদন শুরু ১৬ নভেম্বর

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তর ৮টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৯৭ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ১৬ নভেম্বর থেকে। আবেদনের শেষ সময় আগামী ১০ ডিসেম্বর। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
পদের নাম ও বেতন স্কেল:
মাঠ ও বাজার পরিদর্শক— ৫টি পদ।
বেতন: ২৪ হাজার ৩০০ থেকে ৫৯ হাজার ৭০০ টাকা (গ্রেড-১২)।
সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর— ৯টি পদ।
বেতন: ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা (গ্রেড-১৩)।
কম্পিউটার অপারেটর— ১টি পদ।
বেতন: ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা (গ্রেড-১৩)।
হিসাবরক্ষক— ৩টি পদ।
বেতন: ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৪)।
গাড়িচালক (ভারী)— ১টি পদ।
বেতন: ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা (গ্রেড-১৫)।
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক— ৩৯টি পদ।
বেতন: ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৬)।
ক্যাশিয়ার— ১টি পদ।
বেতন: ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৬)।
অফিস সহায়ক— ৩৮টি পদ।
বেতন: ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা (গ্রেড-২০)।
বয়স: ১৮ থেকে ৩২ বছর
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।