Advertisement

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

এশিয়া পোস্ট প্রতিবেদক
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে অভিনেত্রী তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, আদালতের সমন অনুযায়ী তিনি নির্ধারিত দিনে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন এবং শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে, গত ১২ জুলাই এ মামলায় তানজিন তিশাকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছিলেন আদালত।