logo

ফাহিম ফারুকীর বিরুদ্ধে ইসলামী আন্দোলনের মামলা

ফাহিম ফারুকীর বিরুদ্ধে ইসলামী আন্দোলনের মামলা
কথা বলছেন শেখ ফজলুল করীম মারুফ। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। ছবি: মিডিয়া সেল

ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) ও নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইসলামী আন্দোলনের পক্ষে দলটির সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ বাদী হয়ে মামলা করেন।

Advertisement

শুনানি শেষে আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।

মামলার শুনানিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহা. মশিউর রহমান ও সরদার মুহা. মানিক মিয়া, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুহা. হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জি এম নজরুল ইসলাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আইনজীবী পরিষদের দায়িত্বশীল অ্যাডভোকেট নিয়ামুল নাসির তালুকদার, অ্যাডভোকেট ওসমান গণি, অ্যাডভোকেট শাহাবুদ্দিন, অ্যাডভোকেট বরকতুল্লাহ লতিফ, অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, অ্যাডভোকেট মনির হোসাইন প্রমুখ।