রাশিফলে দেখুন আজ দিনটি কেমন কাটতে পারে

নতুন সিদ্ধান্ত, কর্মক্ষেত্রের ব্যস্ততা, অর্থনৈতিক বিষয় ও সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি রাশির জন্য দিনটি বয়ে আনতে পারে ভিন্ন অভিজ্ঞতা। কারও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে, আবার কারও ক্ষেত্রে অর্থব্যয় বা পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। প্রেমের সম্পর্কেও কারও জন্য সুখবর থাকলেও কারও ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ রয়েছে।
দেখে নেওয়া যাক মঙ্গলবারের (১৩ অক্টোবর) রাশিফলে কার ভাগ্যে কী থাকতে পারে:
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে। স্ত্রীকে দেওয়া কথা রাখার চেষ্টা করুন। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর জন্য ভালো দিন। প্রেমে জটিলতা কেটে যেতে পারে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পেটের সমস্যা হতে পারে। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয়।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
কর্মক্ষেত্রে বা বাড়িতে সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হতে পারে। সাংসারিক দায়িত্ব বৃদ্ধি পাবে। তবে বাড়িতে মনোমালিন্য হতে পারে। দাম্পত্যজীবন সুখকর হলেও কিছু ক্লেশ থাকবে।
কোনো কারণে উদ্বেগ বাড়তে পারে। অনেক দিনের পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। কারও দরকারি কাজে সাহায্য করতে হতে পারে। ব্যবসায় কর্মচারীদের নিয়ে একটু ঝামেলায় পড়তে পারেন। খেলাধুলায় নাম করার সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষার ভালো সুযোগ আসতে পারে।
মিথুন (২১ মে – ২০ জুন)
কারও কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। তবে মানুষের সেবায় শান্তি পাবেন। প্রিয়জনের কাছ থেকে স্নেহ পেতে পারেন।
চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পাবে। আগুন থেকে সাবধান থাকুন। বাড়িতে কোনো কিছুর উপদ্রব দেখা দিতে পারে। বাবার সঙ্গে মনোমালিন্য হতে পারে। দরকারি কাজ দ্রুত মেটান।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
গুরুজনদের পরামর্শে ব্যবসায় অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি করবেন। আয়ের থেকে ব্যয়ের ইচ্ছা বেশি দেখা দেবে। অতিরিক্ত উদারতা দেখালে কাজের ক্ষতি হতে পারে। হঠাৎ করে কোনো চাকরির সুযোগ আসতে পারে। সৎ মানুষদের সঙ্গে থাকার চেষ্টা করুন। ভাই-বোনের মধ্যে বিবাদ বাড়তে পারে। সংসারে শান্তি বজায় থাকবে। চোখের সমস্যা বাড়তে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়বে।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
কাজের জায়গায় অল্পতেই সন্তুষ্ট থাকুন। বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি হতে পারে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের সঙ্গে তর্ক করায় মানসিক যন্ত্রণা পাবেন। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। শত্রুর কারণে সকালে মাথাগরম থাকতে পারে। কোনো অস্ত্রোপচার হতে পারে। কোনো ঘটনা মনকে নাড়া দেবে।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
সকালবেলাতেই কিছু দান করার জন্য ইচ্ছা হতে পারে। অভিভাবকদের পরামর্শ মেনে চলুন। অন্য কেউ পরামর্শ দিলে তা মানার প্রয়োজন নেই। সকালের দিকেই বাইরের লোকের সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ হতে পারে।
শরীরে খুব ব্যথা হতে পারে। প্রচুর পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেবে। হাড় ও দাঁতের সমস্যা বাড়তে পারে। সন্তানের বিষয়ে নিশ্চিন্ত হবেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
কোনো বন্ধুর কারণে কর্মক্ষেত্রে জটিলতা কেটে যেতে পারে। আইনসংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন। খেলাধুলায় নাম করার সুযোগ রয়েছে। যানবাহন চালানো বা ওঠার সময় একটু সতর্ক থাকতে হবে। বুদ্ধির ভুলে হাতে আসা কাজ চলে হয়ে যেতে পারে। কাছাকাছি স্থানে ভ্রমণে যেতে পারেন। গবেষণায় সাফল্য লাভ করবেন। ব্যবসায় চাপ বৃদ্ধি পেতে পারে। বাড়িতে অশান্তির জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে। উচ্চশিক্ষার যে কোনো কাজ সফল হবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
সকালে অহেতুক কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। প্রতিবেশীদের হিংসার কারণে কাজে বাধা আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভালো হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। খুব নিকট কোনো বন্ধু ঠকাতে পারে, সতর্ক থাকুন।
কোনো ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন। প্রেমের জন্য গুরুজনদের সঙ্গে অশান্তি হতে পারে। পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে। সহকর্মীদের সাহায্যে কর্মে সাফল্য পেতে পারেন। অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
সাংবাদিকদের উন্নতির সম্ভাবনা রয়েছে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি ভালো। কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে। কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। তবে পারিবারিক শান্তি বজায় থাকবে।
প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। দাম্পত্যকলহ মিটে যাবে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
ব্যবসা নিয়ে কারও সঙ্গে বিবাদ ঘটতে পারে। চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে। কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে। শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে। উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
পড়াশোনার জন্য বিদেশযাত্রা হতে পারে। বাড়ি নির্মাণের সুযোগ হাতছাড়া না করাই ভালো হবে। অন্যের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটতে পারে। প্রিয় কোনো বস্তুর ক্ষতি হতে পারে। প্রতিবাদী মনোভাব ঝেড়ে ফেলুন। বয়সে ছোট কারও জন্য দুশ্চিন্তা হতে পারে। ইচ্ছাপূরণ হওয়ায় আনন্দ লাভ করবেন। অভিনেতারা খুব ভালো সুযোগ পেতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বাড়িতে অশান্তির জন্য এলাকার লোকের কাছে হাসির পাত্র হবেন। চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে। ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারেন। আয়ের সম্ভাবনা আছে, লটারি কাটতে পারেন। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়। বন্ধুদের তরফ থেকে বদনাম রটতে পারে। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। সমাজসেবার কাজে তৃপ্তি পাবেন।
