১৮ নভেম্বর: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

প্রবাদে আছে-‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ইতিহাসে আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনা
১৪৭৭ - উইলিয়াম ক্যাক্সটন তার প্রথম মুদ্রিত বই প্রকাশ করেন।
১৭২৭ - মহারাজা দ্বিতীয় জয় সিং রাজস্থানের জয়পুর শহর প্রতিষ্ঠা করেন; শহরের নকশা করেন বাংলার স্থপতি বিদ্যাধর ভট্টাচার্য।
১৮২০ - মার্কিন নৌ ক্যাপ্টেন নাথানিয়েল পালমান এন্টার্কটিকা মহাদেশ আবিষ্কার করেন।
১৮৩৯ - বিদেশি উপনিবেশবাদীদের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণের দ্বিতীয় দফা প্রতিরোধ যুদ্ধ শুরু।
১৮৫৭ - চট্টগ্রামে ৩৪ দেশীয় পদাতিক বাহিনীর সিপাহিদের বিদ্রোহের মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলন শুরু হয়।
১৯০৩ - মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের মধ্যে পানামা খাল চুক্তি স্বাক্ষরিত।
১৯০৯ - যুক্তরাষ্ট্র নিকারাগুয়ায় দুটি যুদ্ধজাহাজ পাঠায়।
১৯১৮ - সোভিয়েত রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯২৬ - জর্জ বার্নার্ড শ’ নোবেল পুরস্কারের অর্থ গ্রহণে অস্বীকৃতি জানান।
১৯৪৮ - ভারতের পাটনার কাছে গঙ্গায় নৌকাডুবিতে ৫০০ যাত্রীর মৃত্যু।
১৯৫৬ - মরোক্কো স্বাধীনতা অর্জন করে।
১৯৬১ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি দক্ষিণ ভিয়েতনামে ১৮ হাজার সেনা পরিদর্শক পাঠান।
১৯৬৩ - কর্নেল আবদুস সালাম আরেফ ইরাকের ক্ষমতা গ্রহণ করেন।
১৯৬৬ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
১৯৯৯ - তুরস্কের ইস্তাম্বুলে ৫৪ জাতির ইউরোপীয় নিরাপত্তা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজকের দিনে যাদের জন্ম
৭০১ - দ্বিতীয় ইতজাম কান আক, মায়া শাসক।
৭০৯ - জাপানের সম্রাট কোনিন।
১৫২২ - লামোরাল, কাউন্ট অফ এগমন্ট।
১৫৭১ — হিপোলিটাস গুয়ারিনোনিয়াস, ইতালীয় চিকিৎসক ও বহুমুখী প্রতিভাধর।
১৫৭৬ - দ্বিতীয় ফিলিপ লুডউইগ, কাউন্ট অফ হানাউ-মুঞ্জেনবার্গ।
১৬৩০ - এলিওনোরা গঞ্জাগা, পবিত্র রোম সম্রাট তৃতীয় ফার্দিনান্দের স্ত্রী।
১৬৪৭ - পিয়ের বেল, ফরাসি দার্শনিক ও গ্রন্থকার।
১৭৮৭ - ফরাসি পদার্থবিজ্ঞানী ও শিল্পী লুই ডাগুয়েরে।
১৮৬১ - আমেরিকান সাংবাদিক ডরোথি ডিস্ক।
১৮৯৭ - প্যাট্রিক মেইনার্ড স্টুয়ার্ট ব্ল্যাকেট, নোবেলজয়ী ইংরেজ পদার্থবিদ।
১৮৯৮ - প্রবোধচন্দ্র বাগচী, প্রাচ্যবিদ ও বিশ্বভারতীর তৃতীয় উপাচার্য।
১৯০৬ - জর্জ ওয়াল্ড, নোবেলজয়ী আমেরিকান নিউরোবায়োলজিস্ট।
১৯১০ - বটুকেশ্বর দত্ত, ভারতীয় বিপ্লবী।
১৯১৭ - পেড্রো ইনফ্যান্টে, মেক্সিকান অভিনেতা ও গায়ক।
১৯৩৫ - রব্নি হল, অস্ট্রেলিয়ান লেখক ও কবি।
১৯৩৬ - কবি জিয়া হায়দার।
১৯৩৯ - মার্গারেট অ্যাটউড, কানাডীয় ঔপন্যাসিক ও সমালোচক।
১৯৬৩ - পিটার স্মাইকেল, ডেনিশ ফুটবলার।
১৯৬৯ - আহমেদ হেলমেই, মিশরীয় অভিনেতা।
১৯৭০ - পেটার উইলসন, অস্ট্রেলিয়ান মডেল ও অভিনেত্রী।
১৯৭২ - জুবিন গর্গ, ভারতীয় গায়ক ও পরিচালক।
১৯৮৩ - মাইকেল ডসন, ইংরেজ ফুটবলার।
১৯৮৮ - মো. শাহ জালাল, বাঙালি বণিক।
১৯৯২ - নাথান ক্রেস, আমেরিকান অভিনেতা।
১৯৯৩ - ঝাং জেতিয়ান, চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারী।
১৯৯৭ - শারমিলি জামান মিলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের জুনিয়র স্কলার।
আজকের দিনে যাদের মৃত্যু
১০৫৩ - অতীশ দীপঙ্কর (অনুমানিত)।
১৭৭৭ - জার্মান নাট্যকার হিনরিখ ফন কিশ।
১৮৪৩ - সা সুসি রঙ্গমঞ্চে ‘হ্যান্ডসাম হাজব্যান্ড’ নাটক অভিনয়ের সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন মিসেস লিচ, কলকাতার অন্যতম জনপ্রিয় মঞ্চাভিনেত্রী।
১৮৮৬ - চেস্টার এ. আর্থার, যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি।
১৯২২ - মার্সেল প্রুস্ত, ফরাসি বুদ্ধিজীবী ও ঔপন্যাসিক।
১৯৪১ - ওয়ালথার নের্নস্ট, নোবেলজয়ী জার্মান রসায়নবিদ।
১৯৫২ - ফরাসি কবি পল এল্যুয়ার।
১৯৬২ - নিলস বোর, নোবেলজয়ী ডেনিশ পদার্থবিদ।
১৯৬৯ - বিমানবিহারী মজুমদার, বাঙালি সাহিত্যিক ও গবেষক।
১৯৭৮ - ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, বাংলা সিনেমার পথিকৃৎ।
১৯৮১ - শিল্পী আনোয়ারুল হক।
১৯৮২ - এ কে নাজমুল করিম, সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
১৯৯১ - গুস্তাফ হুসাক, চেকোস্লাভ কমিউনিস্ট নেতা।
১৯৯৯ - পল বওলেস, আমেরিকান সুরকার ও লেখক।
২০০৬ - সুশীলকুমার মুখোপাধ্যায়, বাঙালি মৃত্তিকা বিজ্ঞানী।
২০১৩ - নিজাট উইগুর, তুর্কি অভিনেতা।
২০১৩ - পিটার ওয়িন্টনিক, কানাডিয়ান পরিচালক ও প্রযোজক।
২০১৮ - হাজী আব্দুল ওয়াহাব, দাঈয়ে ইসলাম, পাকিস্তান।



