১৪ নভেম্বর/ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইতিহাসের ক্যানভাসে প্রতিটি দিনই কোনো না কোনো গুরুত্ব বহন করে। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। আবার সৃষ্টিজগতের নিয়মে পৃথিবী ছেড়ে চলে গেছেন তারা।
আজ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।
ঘটনাবলি
১৫৩৪ - স্পেনীয়রা দক্ষিণ আমেরিকায় অবস্থিত ইকুয়েডর আবিষ্কার এবং দখল করে নিয়েছিল।
১৬৬৬ - দুই কুকুরের দেহে প্রথম রক্ত সঞ্চালন করা হয়।
১৬৯৮ - স্পেনের রাজা কার্লোস তার পৌত্র যোসেফ ফার্দিনান্দকে উত্তরাধিকার নির্বাচিত করেন।
১৮৬৫ - মাইকেল মধুসূদন দত্তের ‘পদ্মাবতী’ নাটক প্রথম অভিনীত হয়।
১৮৯৬ - নায়াগ্রাতে বিদ্যুৎকেন্দ্র চালু হয়।
১৯০৫ - খ্যাতনামা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রথম, আলোকসংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেছিলেন।
১৯২২ - যুক্তরাজ্য থেকে বিবিসি [ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন] প্রতিষ্ঠিত হয় এবং প্রথম বিবিসি রেডিও প্রচার শুরু হয়।
১৯৬৭ - ব্রিটেনে রঙিন টিভি সম্প্রচার শুরু হয়।
১৯৬৯ - তিন মার্কিন নভোচারী চার্লস কনরাড, গর্ডন কুপার ও অ্যালান বিনা অ্যাপোলো-১২ নভোযানে চড়ে চাঁদে যাত্রা করেন।
১৯৭৯ - যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে জমাকৃত ইরানের ডলার মার্কিন সরকার জব্দ করে।
১৯৮৩ - বাংলাদেশে প্রকাশ্য রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
১৯৯৪ - শ্রীমাভো বন্দরনায়েকে শ্রীলংকার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৯৬ - বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার শুরুর প্রশ্নে সংসদে ইনডেমনিটি (বাতিল) বিল পাস করেন।
জন্ম
১৭১৯ - লেওপল্ড মোজার্ট, তিনি ছিলেন অস্ট্রিয়ান বেহালাবাদক, সুরকার ও পথপ্রদর্শক।
১৭৬৫ - রবার্ট ফুলটন, তিনি ছিলেন আমেরিকান প্রকৌশলী ও স্টিমবোটের উদ্ভাবক।
১৮২৩ - ইতিহাসবিদ রবার্ট জে ফ্রুইন।
১৮৪০ - ক্লোদ মনে, তিনি ছিলেন ফ্রান্সের এক বিখ্যাত ধারণাবাদী (ইম্প্রেশনিস্ট) চিত্রশিল্পী।
১৮৮৯ - জহরলাল নেহরু, তিনি ছিলেন ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ ও প্রথম প্রধানমন্ত্রী।
১৮৯১ - ফ্রেডরিক গ্র্যান্ট বেনটিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান চিকিৎসক ও অধ্যাপক।
১৯০৪ - হ্যারল্ড লারউড, তিনি ছিলেন বিখ্যাত ও পেশাদার ইংরেজ ক্রিকেটার।
১৯২২ - বুট্রোস ঘালি, তিনি ছিলেন মিশরীয় কূটনীতিবিদ, জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব।
১৯৩৮ - আবু তাহের, তিনি ছিলেন বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
১৯৪৪ - কারেন আর্মস্ট্রং, তিনি ছিলেন ইংরেজ লেখক।
১৯৫১ - যহাং ইয়িমউ, তিনি চীনা অভিনেতা, পরিচালক, প্রযোজক ও সিনেমাটোগ্রাফার।
১৯৫৪ - কন্ডোলিৎসা রাইস, তিনি আমেরিকার রাজনৈতিক বিজ্ঞানী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৬৬ তম মার্কিন যুক্তরাষ্ট্র সচিব।
১৯৭১ - অ্যাডাম ক্রেইগ গিলক্রিস্ট, তিনি সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলোয়াড়।
১৯৭৫ - লুইজ বম্বনাট গউলারট, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৮৫ - থমাস ভের্মালেন, তিনি বেলজিয়ান ফুটবলার।
মৃত্যু
০৫৬৫ - প্রথম জাস্টিনিয়ান, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।
০৯৭৬ - চীনের জনপ্রিয় সম্রাট সেনাধ্যক্ষ শুংবংশের প্রতিষ্ঠাতা তাই শুংয়ে।
১২৬৩ - আলেকজান্ডার নেভস্কয়, তিনি ছিলেন রাশিয়ান সেন্ট।
১৫২২ - ফ্রান্সের রাজকুমারী অ্যান।
১৭১৬ - গট্ফ্রিট লাইব্নিৎস, তিনি ছিলেন একজন জার্মান দার্শনিক ও গণিতবিদ ছিলেন।
১৭১৬ - জার্মানির বিখ্যাত দার্শনিক, গণিতবিদ গোটফ্রেইড উইলহেম লেবনিজ।
১৮২৫ - জাঁ পল, তিনি ছিলেন জার্মান সাংবাদিক ও লেখক।
১৮৩১ - গেয়র্গ ভিলহেল্ম হেগল, তিনি ছিলেন জার্মান দার্শনিক ছিলেন।
১৮৩২ - রাস্মুস রাস্ক, তিনি ছিলেন একজন ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত।
১৯১৬ - সাকি, তিনি ছিলেন ইংরেজ ভাষার অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার।
১৯৮৮ - বাংলাদেশে সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতি (ক্রেডিট ইউনিয়ন) এর প্রবর্তক ফাদার উয়াং ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন।
২০০৮ - ক্রিস্টিন হান্টার, তিনি ছিলেন আমেরিকান লেখক।

