logo

কিডনি সুস্থ রাখতে দিনে কত লিটার পানি পান করা প্রয়োজন

কিডনি সুস্থ রাখতে দিনে কত লিটার পানি পান করা প্রয়োজন

কিডনি ভালো রাখতে বেশি করে পানি পানি করতে বলা হয়। কিন্তু সেই বেশির পরিমাণ কতটুকু? একজন সুস্থ মানুষ তার ওজন ও কাজের ওপর নির্ভর করে দিনে তিন থেকে চার লিটার পানি পান করতে পারেন। কিন্তু কিডনির রোগের জন্য যাদের ডায়ালিসিস চলছে, তাদের হিসাবটা আলাদা।

সম্প্রতি পানি পানের হিসাব নিয়ে এক গবেষণাপত্র প্রকাশ করেছেন হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা। তাদের মতে, সুস্থ মানুষদের দিনে দুই থেকে তিন লিটার পানি পান করতেই হবে। না হলে কিডনি ঝুঁকিতে পড়বে। সারা দিন আট গ্লাস পানি পান করলেও কোনো সমস্যা নেই। ছয় গ্লাসের কম পান করা যাবে না। 

পুরুষ ও নারীর জন্য কি একই হিসাব? পানি পানের ক্ষেত্রে পুরুষ ও নারীর হিসাবটা আলাদা। সুস্থ-সবল প্রাপ্তবয়স্ক পুরুষ দিনে ৩.৭ থেকে ৪ লিটার পানি খাবেন। যারা শরীরচর্চা করেন, তারা অবশ্যই চার লিটার পানি খাবেন। নারীদের জন্য ২.৭ থেকে ৩ লিটার পানি খাওয়া ভালো।

কখন পানি পান করা উচিত? পানি কখন পান করা উচিত, এ নিয়েও মতভেদ আছে। শুধু পিপাসা পেলেই পানি পান করতে হবে, বিষয়টি এমন নয় বলে জানিয়েছেন হার্ভার্ডের গবেষকরা। নির্দিষ্ট সময় পর পর অল্প অল্প করে পানি খেলে শরীর পানিশূন্য হবে না। 

কোন রোগী কতটুকু পানি খাবেন ডায়াবেটিস রোগীদের বেশি পরিমাণে পানি পান করা উচিত। তিন লিটার বা এর সামান্য বেশি পানি খেতেই হবে। কিডনি রোগীরা কমপক্ষে সাড়ে তিন থেকে চার লিটার পানি খাবেন। হার্টের রোগীদের জন্য দেড় লিটারের বেশি পানি খাওয়া বিপজ্জনক হতে পারে। শরীর বুঝে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিডনির ক্রনিক রোগের কারণে ডায়ালিসিস চললে পানি মেপে পান করতে হবে। দিনের হিসাবে দেড় থেকে দুই লিটারের বেশি পান করা ঠিক নয়।