logo
Advertisement

৩১ আগস্ট: কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

এশিয়া পোস্ট ডেস্ক
৩১ আগস্ট: কী ঘটেছিল ইতিহাসের এই দিনে
প্রাচীন রোমান ঘড়ি। ছবি: সাটারস্টক

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) ইতিহাসের পাতায় আজকের দিনটি নানা গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক, সামাজিক, বৈজ্ঞানিক ও কূটনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা এই দিনটিকে ইতিহাসে গুরুত্বপূর্ণ করে রেখেছে। একই সঙ্গে এই দিনে জন্ম নিয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তি এবং মৃত্যুবরণ করেছেন বিশ্বখ্যাত কবি, বিজ্ঞানী, রাজনীতিবিদ ও সংস্কৃতিসেবীরা।

আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮৪৮ - সংবাদপত্রে প্রথমবারের মতো আবহাওয়া বার্তা ছাপা শুরু করে।

১৮৫৮ - ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করে।

১৯০৫ - বঙ্গভঙ্গ বিল পাস হয়।

১৯০৭ - ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ইঙ্গ-রুশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৫৭ - মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৫৯ - কলকাতায় খাদ্যের দাবিতে কৃষক মিছিলে ভারতের কংগ্রেস সরকারের গুলি চালনায় ৮০ জন নিহত হয়।

১৯৬২ - লাতিন আমেরিকার দেশ ত্রিনিদাদ ও টোবাগো ব্রিটিশ উপনিবেশবাদীদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৬৩ - ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে হট লাইন প্রতিষ্ঠা করা হয়।

১৯৬৫ - মালয়েশিয়ার জাতীয় পতাকা যুক্তরাজ্যে সর্বপ্রথম উত্তোলন করা হয়।

১৯৬৮ - ভারতে তৈরি উপগ্রহ ‘রোহিনী’ আকাশপথে যাত্রা করে।

১৯৬৮ - ইরানের খোরাশানে মারাত্মক ভূমিকম্পে ১৮ হাজার নিহত হয়।

১৯৭১ - সংগীতশিল্পী আলতাফ মাহমুদ পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হন।

১৯৭৫ - গণচীন কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান।

১৯৯১ - সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্র কিরগিজিস্তান স্বাধীনতা লাভ করে।

২০০৫ - ইরাকের কাজেমাইন শহরে এক শোকানুষ্ঠানে প্রায় এক হাজার ইরাকি মর্মান্তিকভাবে নিহত হয়।

জন্ম

০০১২ - কালিগুলা, রোমান সম্রাট।

০১৬১ - কোমোডুস, রোমান সম্রাট।

১৮২১ - হারমান ভন হেল্মহোল্টয, জার্মান চিকিৎসক ও পদার্থবিজ্ঞানী।

১৯১৩ - বার্নার্ড লভেল্, ইংরেজ পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।

১৯৩৬ - ভ্লাদিমির অরলভ, রাশিয়ান লেখক।

১৮৪৩ - গেয়র্গ ভন হেরটলিং, জার্মান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সপ্তম চ্যান্সেলর।

১৮৪৪ - চন্দ্রনাথ বসু, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসেবী।

১৮৭০ - মারিয়া মন্টেসরি, ইতালীয় চিকিৎসক এবং শিক্ষাবিদ, নিজের নামে প্রতিষ্ঠা করা শিক্ষা দর্শন - ‘মন্টেসরি শিক্ষাপদ্ধতির’ জন্য সুপরিচিত।

১৮৭৯ - আল্‌মা মাহ্‌লের, অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান সুরকার ও চিত্রশিল্পী।

১৮৮৮ - কানাইলাল দত্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।

১৮৯৭ - ফ্রেডরিক মার্চ, আমেরিকান লেফটেন্যান্ট, অভিনেতা ও গায়ক।

১৯০৭ - রামোন ডেল ফিরো ম্যাগসেসে, ফিলিপিনো অধিনায়ক, প্রকৌশলী, রাজনীতিবিদ ও সপ্তম সভাপতি।

১৯১৯ - অমৃতা প্রীতম, ভারতীয় কবি ও লেখক। ১৯২৮ - জেমস হ্যারিসন কোবার্ন, আমেরিকান অভিনেতা।

১৯৪৪ - ক্লাইভ লয়েড, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।

১৯৪৫ - ভ্যান মরিসন, উত্তর আইরিশ গায়ক ও গীতিকার।

১৯৪৯ - এইচ ডেভিড পলিতজার, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।

১৯৪৯ - রিচার্ড গিয়ার, আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

১৯৬০ - হাসান নাসরুল্লাহ, লেবাননের রাজনৈতিক ও আধাসামরিক প্রতিষ্ঠান, হিজবুল্লাহর তৃতীয় মহাসচিব।

১৯৬৩ - ঋতুপর্ণ ঘোষ, বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র নির্মাতা ।

১৯৬৯ - জাভাগাল শ্রীনাথ, সাবেক ভারতীয় ক্রিকেটার।

১৯৭০ - নিকোলা গ্রুয়েভস্কি, ম্যাসাডোনিয়া অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ষষ্ঠ প্রধানমন্ত্রী।

১৯৭৭ - জেফ হার্ডি, আমেরিকান কুস্তিগির ও গায়ক।

১৯৮২ - পেপে রেইনা, স্প্যানিশ ফুটবল খেলোয়াড়।

১৯৮৫ - রোলানদো জর্জ পিরেস দা ফনসেকা, পর্তুগিজ ফুটবলার।

মৃত্যু

১৪২২ - পঞ্চম হেনরি, ইংল্যান্ডের রাজা।

১৬৮৮ - জন বুনয়ান, ইংরেজ প্রচারক, ধর্মতত্ত্ববিদ ও লেখক।

১৭৯৫ - ফ্রাসোয়া-আঁদ্রে ডানিকান ফিলিডোর, ফরাসি বংশোদ্ভূত ইংরেজ দাবা খেলোয়াড় ও সুরকার।

১৮১১ - লুই আন্তনিও ডি বোউগাইনভিলে, ফরাসি নৌ সেনাপতি ও এক্সপ্লোরার।

১৮১৪ - আর্থার ফিলিপ, ইংরেজ অ্যাডমিরাল, রাজনীতিবিদ ও নিউ সাউথ ওয়েল্সের প্রথম গভর্নর।

১৮৬৪ - ফের্দিনান্দ লাসালে, জার্মান বিচারক, দার্শনিক এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মী।

১৮৬৭ - শার্ল বোদলেয়ার, ফরাসি কবি।

১৯২০ - উইলহেম উন্ট, জার্মান চিকিৎসক, মনোবৈজ্ঞানিক ও দার্শনিক

১৯৪১ - মারিনা টসভেটাভা, রাশিয়ান কবি ও লেখক।

১৯৬৩ - জর্জ ব্রাকুয়ে, ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর।

১৯৭১ - বশীশ্বর সেন, খ্যাতনামা ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী। আবদুল হালিম চৌধুরী জুয়েল, ক্র্যাক প্লাটুনের সদস্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত গেরিলা মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, ক্রিকেটার।

১৯৭৩ - জন ফোর্ড, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৮৫ - ফ্রাঙ্ক ম্যাকফারলেন বার্নেট, নোবেল পুরস্কার বিজয়ী জীববিজ্ঞানী।

১৯৮৬ - উরহো কেকোনেন, ফিনিশ সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও অষ্টম সভাপতি।

১৯৮৮ - কনক বিশ্বাস, বিশ শতকের খ্যাতনামা রবীন্দ্রসংগীত শিল্পী।

১৯৯৩ - স্টেলা ক্রামরিশ, অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন ইতিহাসবিদ ও কিউরেটর যিনি মূলত ভারতীয় শিল্পের ইতিহাস নিয়ে প্রসিদ্ধি লাভ করেন।

১৯৯৭ - প্রিন্সেস ডায়ানা, যুক্তরাজ্যের প্রাক্তন যুবরাজ্ঞী।

২০০২ - জর্জ পোর্টার, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ।

২০০৫ - জোসেফ রটব্লাট, নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিদ।

২০০৮ - কেন ক্যাম্পবেল, ইংরেজ লেখক, অভিনেতা, পরিচালক ও কৌতুকাভিনেতা।

২০১৩ - ডেভিড প্যারাডাইন ফ্রস্ট, ইংরেজ রসায়নবিদ ও শিক্ষাবিদ।

২০২০ - মহামান্য প্রণব মুখোপাধ্যায়, ভারতের প্রথম বাঙালি ও ত্রয়োদশ রাষ্ট্রপতি।