logo

২৬ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

২৬ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে
পুরোনো রোমান ঘড়ি। ছবি: ইন্টারনেট থেকে সংগ্রহ করা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়, কিন্তু পঞ্জিকার পাতায় থেকে যায় গুরুত্বপূর্ণ সব স্মৃতি ও ঘটনা। ইতিহাস একদিকে যেমন চেতনা ও প্রেরণার উৎস, অন্যদিকে তা নতুন দিগন্তের দিশারী। যুগে যুগে বহু বিশ্ববরেণ্য ব্যক্তিত্বের আগমন ও প্রস্থান যেমন ইতিহাসকে সমৃদ্ধ করেছে, তেমনি কালজয়ী ঘটনাপ্রবাহ বদলে দিয়েছে পৃথিবীর পথচলা।

আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু এবং বিশেষ দিবসগুলো।

ঘটনাবলি

  • ৪৬ খ্রিষ্টপূর্ব: জুলিয়াস সিজার ভেনাস জেনেট্রিক্সের মন্দির উৎসর্গ করেন।
  • ৭১৫: কম্পিয়েনের যুদ্ধে রাগেনফ্রিড থিউডোয়াল্ডকে পরাজিত করেন।
  • ১০৮৭: দ্বিতীয় উইলিয়াম ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
  • ১১৪২: স্টিফেনের সেনাবাহিনী অক্সফোর্ড অভিমুখে অগ্রসর হয় এবং শহরটি অবরুদ্ধ করে।
  • ১২১২: বোহেমিয়ায় প্রেমিসলিদ রাজবংশের বংশানুক্রমিক রাজকীয় উপাধি নিশ্চিত করতে ‘গোল্ডেন বুল অব সিসিলি’ জারি করা হয়।
  • ১৩৪৫: ফ্রিসো-হল্যান্ডীয় যুদ্ধে ফ্রিসীয়রা হল্যান্ডকে ওয়ার্নসের যুদ্ধে পরাজিত করে।
  • ১৩৭১: মারিৎজার যুদ্ধে উসমানীয় তুর্কি বাহিনী সার্বীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে।
  • ১৪২৩: শতবর্ষের যুদ্ধে ফরাসি সেনাবাহিনী লা ব্রোসিনিয়েরের যুদ্ধে ইংরেজদের পরাজিত করে।
  • ১৪৯৩: পোপ ষষ্ঠ আলেকজান্ডার স্পেনীয়দের উদ্দেশ্যে পোপীয় বুল ‘ডুডুম সিকুইডেম’ জারি করেন।
  • ১৫৮০: স্যার ফ্রান্সিস ড্রেক সমুদ্রপথে বিশ্বভ্রমণ শেষ করে ইংল্যান্ডে ফিরে আসেন।
  • ১৬৮৭: মোরিয়ান যুদ্ধে এথেন্সের পার্থেননে অবস্থিত উসমানীয় গোলাবারুদের গুদামে ভেনিসীয় বাহিনীর গোলাবর্ষণে স্থাপনাটি আংশিক ধ্বংস হয়।
  • ১৬৮৮: আমস্টারডামের নগর পরিষদ ইংল্যান্ডে অরেঞ্জের উইলিয়ামের আক্রমণ সমর্থন করে, যা পরবর্তীতে গৌরবময় বিপ্লবে রূপ নেয়।
  • ১৭৭৭: ব্রিটিশ বাহিনী ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া দখল করে।
  • ১৭৮৯: জর্জ ওয়াশিংটন টমাস জেফারসনকে প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
  • ১৭৯৯: দ্বিতীয় কোয়ালিশনের যুদ্ধে ফরাসি বাহিনী জুরিখের দ্বিতীয় যুদ্ধে অস্ট্রো-রুশ বাহিনীকে পরাজিত করে।
  • ১৮১০: সুইডেনের রিক্সদাগে নতুন উত্তরাধিকার আইন গৃহীত হয় এবং জঁ-বাতিস্ত বের্নাদোত সুইডিশ সিংহাসনের উত্তরাধিকারী হন।
  • ১৮৪১: ব্রুনেইর সুলতান সারাওয়াক দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন।
  • ১৮৮৭: জার্মান অভিবাসী এমিল বার্লিনার আমেরিকায় প্রথম কথা বলা যন্ত্র গ্রামোফোন পেটেন্ট করেন।
  • ১৯০৫: আলবার্ট আইনস্টাইন তার ‘অ্যানাস মিরাবিলিস’ গবেষণাপত্রের তৃতীয়টি প্রকাশ করেন, যেখানে বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব উপস্থাপন করা হয়।
  • ১৯০৭: নিউজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
  • ১৯১৪: ফেডারেল ট্রেড কমিশন আইনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
  • ১৯১৭: প্রথম বিশ্বযুদ্ধে পলিগন উডের যুদ্ধ শুরু হয়।
  • ১৯১৮: প্রথম বিশ্বযুদ্ধে মিউজ-আর্গোন আক্রমণ শুরু হয়।
  • ১৯১৯: ইউক্রেনীয় স্বাধীনতা যুদ্ধে ইউক্রেনের বিপ্লবী বিদ্রোহী বাহিনী পেরেগোনোভকার যুদ্ধে শ্বেত রুশ স্বেচ্ছাসেবী বাহিনীকে পরাজিত করে।
  • ১৯২৩: জার্মান সরকার রুঢ় অঞ্চলে ফরাসি ও বেলজীয় দখলদারিত্বের বিরুদ্ধে নিষ্ক্রিয় প্রতিরোধ বন্ধের ঘোষণা দেয়।
  • ১৯৩২: মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর ঐতিহাসিক পুনা চুক্তিতে সম্মত হন।
  • ১৯৩৩: কুখ্যাত ডাকাত ‘মেশিনগান কেলি’ এফবিআইয়ের কাছে আত্মসমর্পণের সময় "গলি করবেন না, জি-ম্যান!" বলে চিৎকার করেন; এরপর থেকেই ‘জি-ম্যান’ এফবিআই এজেন্টদের ডাকনামে পরিণত হয়।
  • ১৯৩৬: স্পেনীয় গৃহযুদ্ধে লুইস কোম্পানিস কাতালোনিয়া জেনারেলিটাত পুনর্গঠন করেন, যেখানে পিওইউএম ও ন্যাশনাল কনফেডারেশন অব লেবার সরকারে যোগ দেয়।
  • ১৯৪২: ভারতে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ (সিএসআইআর) প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৪২: হলোকস্ট চলাকালে জ্যেষ্ঠ এসএস কর্মকর্তা আগস্ট ফ্রাঙ্ক ইহুদিদের বিতাড়নের বিষয়ে একটি স্মারকলিপি জারি করেন।
  • ১৯৫০: জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়ার কাছ থেকে সিউল পুনর্দখল করে।
  • ১৯৫০: ইন্দোনেশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
  • ১৯৫৩: যুক্তরাজ্যে চিনির রেশন ব্যবস্থা সমাপ্ত হয়।
  • ১৯৫৪: জাপানের সুগারু প্রণালীতে টাইফুনের কবলে পড়ে জাপানি রেল ফেরি ‘তোয়া মারু’ ডুবে ১,১৭২ জনের মৃত্যু হয়।
  • ১৯৫৯: জাপানের হনসুতে দুদিনব্যাপী টাইফুনে সাড়ে চার হাজার লোকের প্রাণহানি ঘটে।
  • ১৯৬০: শিকাগোতে মার্কিন প্রেসিডেন্সিয়াল প্রার্থী রিচার্ড নিক্সন ও জন এফ কেনেডির মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয়।
  • ১৯৬০: ফিদেল কাস্ত্রো ইউএসআর-এর প্রতি কিউবার সমর্থন জানান।
  • ১৯৬২: উত্তর ইয়েমেনের রাজতন্ত্রী ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করা হয়।
  • ১৯৬৮: সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে।
  • ১৯৭৩: কনকর্ড বিমান রেকর্ড সময়ে বিরতিহীনভাবে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়।
  • ১৯৭৮: এয়ার ক্যারিবিয়ান ফ্লাইট ৩০৯ সান হুয়ানের রেসিডেন্সিয়াল লাস কাসাসে বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হন।
  • ১৯৮০: মিউনিখে অক্টোবরফেস্টে সন্ত্রাসী বোমা হামলায় ১৩ জন নিহত ও ২১৩ জন আহত হন।
  • ১৯৮৩: সোভিয়েত বিমান বাহিনীর কর্মকর্তা স্তানিস্লাভ পেত্রভ পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ভুয়া সতর্কতা শনাক্ত করে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ করেন।
  • ১৯৮৩: সয়ুজ ৭কে-এসটি নং ১৬এল মহাকাশযান উৎক্ষেপণ মঞ্চে বিস্ফোরিত হয়; তবে পরিত্রাণ ব্যবস্থা সক্রিয় থাকায় নভোচারীরা প্রাণে বাঁচেন।
  • ১৯৮৪: যুক্তরাজ্য ও চীন ১৯৯৭ সালে হংকংয়ের সার্বভৌমত্ব হস্তান্তরে সম্মত হয়।
  • ১৯৮৭: কলকাতায় পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৯২: নাইজেরীয় বিমান বাহিনীর একটি লকহিড সি-১৩০ হারকিউলিস বিমান লাগোসের এজিগবোতে বিধ্বস্ত হয়ে ১৫৯ জন নিহত হন।
  • ১৯৯৪: একটি ইয়াকোভলেভ ইয়াক-৪০ বিমান ভানাভারার কাছে নদীতে বিধ্বস্ত হয়ে ২৪ জন নিহত হন।
  • ১৯৯৭: গারুদা ইন্দোনেশিয়ার একটি এয়ারবাস এ৩০০ মেদান বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়ে ২৩৪ জনের মৃত্যু হয়।
  • ১৯৯৭: ইতালির উমব্রিয়া ও মার্কে অঞ্চলে ভূমিকম্পের আঘাতে আসিসির সেন্ট ফ্রান্সিসের ব্যাসিলিকার একাংশ ধসে পড়ে।
  • ২০০০: প্রাগে আইএমএফ ও বিশ্বব্যাংকের সম্মেলনের সময় বিশ্বায়নবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নেয়।
  • ২০০০: পারোসের কাছে এজিয়ান সাগরে ‘এক্সপ্রেস সামিনা’ জাহাজ ডুবে ৮০ জন যাত্রী নিহত হন।
  • ২০০২: সেনেগালের অতিরিক্ত যাত্রীবোঝাই ফেরি ‘এমভি লে জুলা’ গাম্বিয়ার উপকূলে উল্টে ১,০০০ জনের বেশি নিহত হন।
  • ২০০৯: টাইফুন কেতসানা ফিলিপাইন, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস ও থাইল্যান্ডে তাণ্ডব চালায়; এতে ৭০০ জনের মৃত্যু ঘটে।
  • ২০১০: ম্যানিলার ডি লা সালে বিশ্ববিদ্যালয়ের কাছে বার পরীক্ষার বাইরে বোমা হামলায় ৪৭ জন আহত হন।
  • ২০১৪: মেক্সিকোর ইগুয়ালায় শিক্ষক প্রশিক্ষণ কলেজের ৪৩ জন শিক্ষার্থী গণঅপহরণের শিকার হন।
  • ২০২২: রাশিয়ার উদমুর্তিয়ার ইজেভস্কে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১১ শিশুসহ ১৮ জন নিহত হন।
  • ২০২৪: ভয়াবহ হারিকেন ‘হেলেন’ ক্যাটাগরি ৪ রূপ নিয়ে ফ্লোরিডার পেরিতে আঘাত হানে। এতে ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়, যা হারিকেন ক্যাটরিনার পর মার্কিন মূল ভূখণ্ডে সবচেয়ে প্রাণঘাতী ঝড়।

জন্ম

  • ১৭৭৪: জনি অ্যাপলসিড, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পথিকৃৎ পরিবেশবিদ।
  • ১৮২০: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও গদ্যকার।
  • ১৮৭৬: গোলাম ভিক নৈরাগ, ভারতীয় মুসলিম রাজনীতিবিদ ও কবি।
  • ১৮৭৭: এডমুন্ড গোয়েন, প্রখ্যাত ইংরেজ অভিনেতা।
  • ১৮৮৮: টি এস এলিয়ট, নোবেলজয়ী ইংরেজ কবি ও সাহিত্যিক।
  • ১৮৮৯: মার্টিন হাইডেগার, বিশ্বপ্রখ্যাত জার্মান দার্শনিক।
  • ১৯০৩: হীরেন বসু, বাঙালি চলচ্চিত্র পরিচালক, গীতিকার, সংগীতকার ও অভিনেতা।
  • ১৯১০: কংসারী হালদার, পশ্চিমবঙ্গের তেভাগা আন্দোলনের অন্যতম প্রধান নেতা।
  • ১৯২৩: দেব আনন্দ, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক।
  • ১৯২৬: আবদুর রহমান বিশ্বাস, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি।
  • ১৯৩২: ড. মনমোহন সিং, ভারতের বিখ্যাত অর্থনীতিবিদ ও ১৪তম প্রধানমন্ত্রী।
  • ১৯৩৬: উইনি ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেত্রী।
  • ১৯৪৩: ইয়ান চ্যাপেল, অস্ট্রেলীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক।
  • ১৯৮১: সেরিনা উইলিয়ামস, মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি টেনিস খেলোয়াড়।

মৃত্যু

  • ১৮৯৫: শ্যামাচরণ লাহিড়ী (লাহিড়ী মহাশয়), প্রখ্যাত ভারতীয় যোগী ও গুরু।
  • ১৯৫৯: সলোমন বন্দরনায়েক, শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী।
  • ১৯৭৬: লেওপল্ড রুজিচকা, নোবেল পুরস্কার বিজয়ী রসায়নবিজ্ঞানী।
  • ১৯৭৭: উদয় শঙ্কর, বিশ্ববন্দিত ভারতীয় নৃত্যশিল্পী ও নৃত্য পরিকল্পক।
  • ১৯৮২: নীরদ মজুমদার, প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী।
  • ১৯৮৯: হেমন্ত মুখোপাধ্যায়, খ্যাতিমান বাংলা ও হিন্দি সংগীতশিল্পী, সুরকার ও প্রযোজক।
  • ১৯৯০: আলবার্টো মোরাভিয়া, ইতালির খ্যাতনামা ঔপন্যাসিক।
  • ১৯৯৬: সমরেন্দ্র কুমার মিত্র, ভারতে প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির কম্পিউটার নির্মাতা ও বিজ্ঞানি।
  • ২০২২: রণেশ মৈত্র, ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক।

বিশেষ দিবস

  • পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলের আন্তর্জাতিক দিবস
  • ইউরোপীয় ভাষা দিবস (ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ)
  • বিশ্ব গর্ভনিরোধ দিবস