মধ্যপ্রাচ্যের ১২ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের ‘রেড অ্যালার্ট’

আঞ্চলিক উত্তেজনার মধ্যে নিজেদের নাগরিকদের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যের ১২ দেশ ভ্রমণে ‘রেড অ্যালার্ট’ বা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। জারি করা বার্তায় ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন স্বার্থ-সংশ্লিষ্ট স্থাপনা ও অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলার ঝুঁকি রয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) এ সংক্রান্ত একটি যৌথ বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন দূতাবাস।
যৌথ বিবৃতিতে ইসরায়েল, সৌদি আরব, ইরাক, লেবানন, জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ইরানে অবস্থিত মার্কিন দূতাবাসের প্রধানদের স্বাক্ষর রয়েছে।
নাগরিকদের উদ্দেশে বিবৃতিতে বলা হয়েছে, সংঘাত, ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ থাকার কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের আপাতত এসব দেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। ইয়েমেনের হুতি বাহিনী ও ইরানের সঙ্গে সম্পর্কিত সামরিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকির কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে।
১২টি দেশকে অন্তর্ভুক্ত করা এই সতর্কবার্তায় বলা হয়েছে, ‘শত্রুতা দ্রুত ওই তাৎক্ষণিক এলাকার বাইরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে’ এবং নাগরিকদের উচিত ‘আগাম জরুরি পরিকল্পনা (কন্টিনজেন্সি প্ল্যান) তৈরি করে রাখা’।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে অবস্থিত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থান বা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও আমেরিকানদের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থাপনাকে (এর মধ্যে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থা) লক্ষ্যবস্তু করতে পারে।’
Americans currently in the Middle East should exercise heightened vigilance due to the complex security environment. Be aware of potential flight cancellations, airspace closures, and travel disruptions. Iranian-supported Houthis have engaged in hostilities against Saudi Arabia, including attacks on civilian airports and other critical infrastructure resulting in civilian casualties and severe travel disruptions. The hostilities have the potential to escalate rapidly beyond that immediate area. Americans traveling to or from the Middle East should monitor information about airport and airline operations and develop contingency plans in advance. Iran and groups supportive of Iran may target other U.S. interests overseas or at locations associated with the United States and Americans throughout the world, including U.S. businesses and other institutions. Read the latest country-specific alerts at: https://t.co/ouQakQV9oV
— TravelGov (@TravelGov) October 19, 2026
