ধূমপায়ী নারীদের বন্ধ্যাত্বের ঝুঁকির বিষয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অধূমপায়ী নারীদের তুলনায় ধূমপায়ী নারীদের বন্ধ্যাত্বের ঝুঁকি ৪০ শতাংশ বেশি থাকে। তামাক ও বন্ধ্যাত্ববিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে পুরুষ ও নারী—উভয়ের ক্ষেত্রেই ধূমপানের সঙ্গে প্রজননসংক্রান্ত সমস্যার যোগসূত্র নিয়ে পর্যালোচনা করা হয়েছে।
২০০০ থেকে ২০২৬ সালের মধ্যে পরিচালিত গবেষণায় দেখা গেছে, যারা বর্তমানে ধূমপান করেন, তাদের ক্ষেত্রে বন্ধ্যাত্বের ঝুঁকি যারা ধূমপান করেন না এমন নারীদের তুলনায় ৪০ শতাংশ বেশি। পুরুষদের ক্ষেত্রেও তামাকের ব্যবহার তাদের প্রজনন স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, এমনকি সফল প্রজনন চিকিৎসার সম্ভাবনাও কমিয়ে দিতে পারে। ধূমপানের কারণে পুরুষের শুক্রাণুর গুণমান কমে যাওয়া এবং যৌন অক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
ধূমপান করেন না, তবুও ফুসফুসের ক্ষতি করতে পারে এই ৭ অভ্যাস
এ নিয়ে সংস্থাটি সতর্ক করে বলছে, প্রথাগত সিগারেটের পাশাপাশি ইলেকট্রনিক সিগারেট, শিশা এবং অন্যান্য তামাক ও নিকোটিনযুক্ত পণ্যের ক্ষেত্রেও এই ঝুঁকিগুলো থাকতে পারে। যদিও প্রজনন স্বাস্থ্যের ওপর এসব বিকল্প পণ্যের প্রভাব নিয়ে গবেষণা এখনো সীমিত।
৬০ হাজারেরও বেশি পুরুষকে নিয়ে করা ৪৪টি গবেষণার একটি পর্যালোচনায় ধূমপানের সঙ্গে প্রজননসংক্রান্ত সমস্যার যোগসূত্র পাওয়া গেছে। এসব সমস্যার মধ্যে রয়েছে ইরেকটাইল ডিসফাংশন বা যৌন উত্তেজনায় অক্ষমতা, বীর্যপাতজনিত সমস্যা, শুক্রাণুর গতিশীলতা হ্রাস পাওয়া এবং শুক্রাণুর অস্বাভাবিক গঠন।
মাঝে মাঝে ধূমপান, বাড়তে পারে বড় রোগের ঝুঁকি
বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরোক্ষ ধূমপানের বিষয়ে সতর্ক করে বলেছে, যারা নিজেরা ধূমপান করেন না, তারাও পরোক্ষ ধূমপানের (সেকেন্ড-হ্যান্ড স্মোক) কারণে প্রজনন ক্ষমতার সমস্যায় পড়তে পারেন।
সংস্থাটির উপস্থাপিত তথ্য অনুযায়ী, যেসব নারী পরোক্ষ ধূমপানের শিকার হন, তাদের ক্ষেত্রে সন্তানহীনতার (বন্ধ্যাত্ব) ঝুঁকি যারা এর সংস্পর্শে আসেন না তাদের তুলনায় ২০ শতাংশ বেশি।
