logo

পোড়া মানুষের মাংস খেয়ে উল্লাস ‘অঘোরী’ সাধুর, অতঃপর...

টাইমস অব ইন্ডিয়া
টাইমস অব ইন্ডিয়া
পোড়া মানুষের মাংস খেয়ে উল্লাস ‘অঘোরী’ সাধুর, অতঃপর...
জ্বলন্ত চিতা থেকে পোড়া মানুষের মাংস খাওয়া ‘অঘোরী’ সাধু গ্রেপ্তার। ছবি: ভিডিও থেকে নেওয়া

শ্মশানের চিতা থেকে ‘অঘোরী’ সাধুর জ্বলন্ত একটি মরদেহের পোড়া মাংস খাওয়ার রোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে। ভিডিও ভাইরালের পর পরই তৎপর হয়ে ওই ‘অঘোরী’ সাধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম পুলিশ কালী ওরফে নন্দ গিরি। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িন শহরের।

Advertisement

পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, নিজেকে কিন্নর আখড়ার ‘মহামণ্ডলেশ্বর’ দাবি করা ওই ব্যক্তি উজ্জয়িন পৌর করপোরেশন এলাকার চক্রতীর্থ শ্মশানে ঘটনাটি ঘটান।

গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে তাকে একহাতে তলোয়ার নিয়ে জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে থাকতে এবং চিতা থেকে খুবলে মাংস তুলে খেয়ে উল্লাস করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ব্যাপক তোলপাড় শুরু হয়।

ঘটনাটি সেনাপতি কাল ভৈরব কমিটির নজরে এলে তারা জীবজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরদিন শ্মশানে অনধিকার প্রবেশ, অন্ত্যেষ্টিক্রিয়ায় বিঘ্ন ঘটানো এবং মানবদেহের অমর্যাদার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতীক শর্মা জানান, অভিযুক্ত নিজে পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে তা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে। প্রাথমিক তদন্তের পর পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৩০১ ধারা (শ্মশানে অনধিকার প্রবেশ ও মানবদেহের অবমাননা) এবং অস্ত্র আইনের ২৫ ধারায় মামলা নথিভুক্ত করে।

নগর পুলিশ সুপার পুষ্পা প্রজাপতি জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের পর মঙ্গলবারই প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে জুনা আখাড়ার মহামণ্ডলেশ্বর শৈলেশানন্দ গিরি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, প্রথা বা সাধনার নামে সভ্য সমাজে এ ধরনের বিভৎস ও অমানবিক কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়।