logo

ইউক্রেন যুদ্ধ ও রাশিয়া ইস্যুতে বিভক্ত বুলগেরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট

এএফপি
এএফপি
ইউক্রেন যুদ্ধ ও রাশিয়া ইস্যুতে বিভক্ত বুলগেরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট
গত ২৫ অক্টোবর বুলগেরিয়ার সোফিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়াতোভা। ছবি: এএফপি

কৃষ্ণসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের মধ্যে বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়ে ভিন্ন অবস্থানে থাকা দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী সোফিয়াসহ দেশটির বিভিন্ন স্থানে স্থানীয় সময় রোববার ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা এবং সাবেক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ও ব্যাংকার আন্দ্রে গিউরভ।

নির্বাচনি প্রচারে রাশিয়ার সঙ্গে সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধের বিষয়ে দুই প্রার্থীর অবস্থান বিশেষ গুরুত্ব পেয়েছে। ইয়োতোভা মস্কোর সঙ্গে সংলাপ বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করছেন তিনি।

অন্যদিকে, পশ্চিমাপন্থি বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থন পেয়েছেন আন্দ্রে গিউরভ। ফলে দেশটির ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি, রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে অবস্থান নির্ধারণের ক্ষেত্রে এ নির্বাচন গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

কৃষ্ণসাগরীয় অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ইউরোপের রাজনৈতিক অঙ্গনেও বিশেষ গুরুত্ব পাচ্ছে।