logo

কখনোই পরমাণু যুদ্ধ করা উচিত না, ট্রাম্প-পুতিনকে শি

কখনোই পরমাণু যুদ্ধ করা উচিত না, ট্রাম্প-পুতিনকে শি
চীনের প্রযুক্তি হাব শেনজেনে পরমাণু শক্তিধর তিন রাষ্ট্রের নেতারা। ছবি: রয়টার্স

বিশ্ব নেতাদের পারমাণবিক অস্ত্রকে সম্পূর্ণ নিষিদ্ধ ও ধ্বংস করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে এই বার্তা দেন তিনি।

চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে অন্যান্য বিশ্বনেতাদের উদ্দেশে শি জিনপিং বলেন, “পারমাণবিক অস্ত্র মানবজাতির মাথার ওপর ঝুলন্ত ‘ড্যামোক্লিসের তলোয়ার’। এটিকে ব্যাপকভাবে নিষিদ্ধ এবং সম্পূর্ণরূপে নির্মূল করা উচিত, যার চূড়ান্ত লক্ষ্য হবে পারমাণবিক অস্ত্রমুক্ত একটি বিশ্ব প্রতিষ্ঠা করা।”

Advertisement

পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে চীনা প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, ‘পারমাণবিক যুদ্ধে কখনোই জয়লাভ করা সম্ভব নয় এবং এই যুদ্ধ কখনোই করা উচিত নয়’। এ ধরনের যুদ্ধ প্রতিরোধে বিশ্বনেতাদের সর্বাত্মক প্রচেষ্টা চালানোরও আহ্বান জানান তিনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার আলোচনার এজেন্ডায় পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টি অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে থাকছে।

বেইজিং বছরের পর বছর ধরে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি দ্বিপক্ষীয় আলোচনায় বসতে অনীহা প্রকাশ করে আসছে। চীনের দীর্ঘদিনের যুক্তি হলো, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে যেহেতু বিশ্বের সবচেয়ে বিশাল পারমাণবিক অস্ত্রভান্ডার রয়েছে, তাই পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়ে প্রথমে এই দুই পরাশক্তিরই সরাসরি আলোচনায় বসা উচিত।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট