logo

গাজায় ত্রাণ কার্যক্রম জোরদারে সিঙ্গাপুরের ব্যতিক্রমী উদ্যোগ

গাজায় ত্রাণ কার্যক্রম জোরদারে সিঙ্গাপুরের ব্যতিক্রমী উদ্যোগ
গাজায় ত্রাণ সহায়তা বাড়াতে উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য সিঙ্গাপুরের পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম জোরদারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে দেশটির মানবিক সংস্থা এবং বিভিন্ন সম্প্রদায়কে নিয়ে 'এসজি ফর হিউম্যানিটি' নামের একটি নতুন নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে।

নেটওয়ার্কটি আজ (৫ নভেম্বর, ২০২৬) চালু করা হয়েছে বলে জানিয়েছে, দেশটির গণমাধ্যম সিএনএ। সিঙ্গাপুরের সংস্কৃতি, সম্প্রদায় ও যুব বিষয়ক মন্ত্রণালয় (এমসিসিওয়াই) জানিয়েছে, এই নেটওয়ার্কটি মানবিক অংশীদারিত্ব জোরদার করার পাশাপাশি সরাসরি ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছানোর প্রক্রিয়াকে আরও উন্নত করার ওপর গুরুত্ব দেবে।

সিঙ্গাপুরে অ্যান্ড্রয়েড মোবাইলে প্রতারণা থেকে রক্ষায় অভিনব উদ্যোগ

মন্ত্রণালয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, "এটি সিঙ্গাপুরের বিভিন্ন কমিউনিটির মানুষের জন্য এই জাতীয় প্রচেষ্টায় অবদান রাখার সুযোগকে আরও প্রসারিত করবে।" এই নেটওয়ার্কের সূচনা করেন মুসলিম বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক সিনিয়র প্রতিমন্ত্রী জাকি মোহাম্মদ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী জুলকারনাইন আব্দুল রহিম এবং এমসিসিওয়াই ও পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বে ইয়াম কেং।

এমসিসিওয়াই (MCCY) জানিয়েছে যে, তারা চারটি প্রতিষ্ঠিত সংস্থাকে—‘হিউম্যানিটি ম্যাটার্স’, ‘মার্সি রিলিফ’, ‘রাহমাতান লিল আলামিন ফাউন্ডেশন’ এবং ‘সিঙ্গাপুর রেড ক্রস’ কে প্রাথমিক অংশীদার হিসেবে যুক্ত করে এই নেটওয়ার্কটিকে সহায়তা প্রদান করবে সরকার।

সিঙ্গাপুরের জীবনযাত্রার ব্যয় নিয়ে চিন্তিত ৮২ শতাংশ প্রবাসী

বৃহস্পতিবার গেল্যাং-এ ‘হিউম্যানিটি ম্যাটার্স’-এর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাকি মোহাম্মদ বলেন, গাজায় চারটি মানবিক মিশনে সরাসরি যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন যে, সংকটে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় আরও অনেক কিছু করা সম্ভব।

তিনি আরও বলেন, সিঙ্গাপুরের অনেকের সঙ্গে কথা বলে তাদের মধ্যেও এ ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখতে পেয়েছেন তিনি। তিনি আরও বলেন, “সুতরাং, আমার মনে হয়, সাহায্য করার ইচ্ছাটা রয়েছে। সিঙ্গাপুরবাসীরা যাতে কাজ করতে পারে, আমাদের জন্য এমন আরও সুযোগ তৈরি করা প্রয়োজন।”