logo

দেশের বাইরে থেকে টেররিজম করছে আওয়ামী লীগ: সারজিস আলম

দেশের বাইরে থেকে টেররিজম করছে আওয়ামী লীগ: সারজিস আলম
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। ছবি: সারজিস আলমের ফেসবুক পেজ থেকে নেওয়া

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বাইরে থেকে আন্তঃসীমান্ত টেররিজম করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টা ১৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার পোস্টটি নিচে তুলে ধরা হলো।

Advertisement

দেশের বাইরে থেকে আন্তঃসীমান্ত টেররিজম করছে পলাতক পতিত আওয়ামী লীগ। গত ২৪ ঘণ্টায় বিএনপির ৩ নেতাকে হত্যা করেছে খুনি আওয়ামী লীগ। দুইটি থানা জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসী আওয়ামী লীগ। সারা দেশের একাধিক বাড়ি, ব্যাংক, হাসপাতালে আগুন দিয়েছে অগ্নিসন্ত্রাসী আওয়ামী লীগ।

গোপালগঞ্জে তিন বিএনপির এমপির বাড়ি জ্বালিয়ে দিয়েছে গণহত্যাকারী আওয়ামী লীগ। বিএনপির যারা ভোট পেতে নিজেদের তাদের কাছে বিক্রি করে দিয়েছেন, টাকা খেয়ে জামিনের ব্যবস্থা করেছেন, সাময়িক লাভের ধান্দায় আশ্রয় দিয়েছেন। তাদের কি বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে? আপনাদের সিদ্ধান্তে কি কোনো পরিবর্তন আসবে? যদি আসে, তাহলে ভালো। আর যদি না আসে, তাহলে শিগগিরই এর ফল আপনাদের ভোগ করতে হবে।

এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আফসোস হচ্ছে। আপনার মন্ত্রী, এমপি আর জেলা, উপজেলার নেতারা ঠিক হলে অনেক কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। আগে নিজের দলে আপনার কমান্ড আর ঐক্য প্রতিষ্ঠা করুন। আপনাদের আশ্রয়, প্রশ্রয় আর সাহসে ওরা আজ এতদূর।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট