logo
Advertisement

শুক্রবার চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন জামায়াত আমির

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
শুক্রবার চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন জামায়াত আমির
বাঁ থেকে— জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও বন্যকবলিত চট্টগ্রাম নগরী।

চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামে বিভিন্ন দুর্যোগে আক্রান্ত এলাকা পরিদর্শনে যাবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং স্থানীয় পরিবারের খোঁজখবর নেবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিদর্শনকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জামায়াতের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি এবং চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।