logo

নেপালের ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ

নেপালের ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ
বিপিন কুমার আচার্যের সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুইয়াসহ এনসিপির নেতারা। ছবি: আসিফ মাহমুদ সজীব ভূইয়ার ফেসবুক থেকে নেওয়া

নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) সাধারণ সম্পাদক বিপিন কুমার আচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

রোববার (৮ নভেম্বর) দুপুরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ উপস্থিত ছিলেন।

ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিকাল পার্টিজের (আইসিএপিপি) তিন দিনব্যাপী সাধারণ অধিবেশনে যোগ দিতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে অবস্থান করছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়াসহ এনসিপি নেতৃবৃন্দ। সেখানে আরএসপির সাধারণ সম্পাদক বিপিন কুমার আচার্যের সঙ্গে তাদের অনানুষ্ঠানিক সাক্ষাৎ হয়।

আসিফ মাহমুদ সজীব ভুইয়া আরএসপি সাধারণ সম্পাদকের সঙ্গে তোলা একটি ছবি তার ফেসবুকে পোস্ট করেছেন।

তার ক্যাপশনে তিনি লেখেন, ‘নেপালের গণঅভ্যুত্থানের পর সরকারের দায়িত্বে আসা রাজনৈতিক দল আরএসপির সাধারণ সম্পাদক বিপিন কুমার আচার্যের সঙ্গে তাদের অভিজ্ঞতা নিয়ে আলাপ করছিলাম। দুনিয়াজুড়ে সব নতুন রাজনৈতিক দলের চ্যালেঞ্জগুলো একই রকম।’

আইসিএপিপির সাধারণ অধিবেশনে এনসিপির প্রতিনিধিদলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও রয়েছেন।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট