logo

জুলাই বনাম আওয়ামী লীগ-ভারতীয় আধিপত্যবাদ: আসিফ মাহমুদ

জুলাই বনাম আওয়ামী লীগ-ভারতীয় আধিপত্যবাদ: আসিফ মাহমুদ
ছবি : এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক থেকে নেওয়া

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পর্যন্ত চলমান এসব ঘটনার মধ্যে আওয়ামী লীগ-ভারতীয় আধিপত্যবাদ নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রাত ৮টা ৩৩ মিনিটে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘জুলাই বনাম (VS) আওয়ামী লীগ+ভারতীয় আধিপত্যবাদ।’

Advertisement

এদিকে, বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ লিখেছেন, পলাতক সাবেক প্রধানমন্ত্রী তার প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে কবর দিয়ে, লুটপাট করে এবং গণহত্যা চালিয়ে দেশটাকে ধ্বংস করেছেন। ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন।

তিনি আরও লিখেছেন, উনি সম্প্রতি বলেছেন যে ওনার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না, আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ—তিনি চান নিজের দলের লাশ। এজন্যই তিনি উসকানিমূলক কর্মসূচি দিচ্ছেন যাতে কিছু মানুষ মারা যায়। আর তা নিজের দলের লাশ হলে সেটাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন। এটাই হচ্ছে একজন সাইকোপ্যাথের চরিত্র; নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন।