logo

এনসিপির ন্যাশনাল স্পোর্টস এলায়েন্সের আত্মপ্রকাশ, দায়িত্ব পাচ্ছেন যারা

এনসিপির ন্যাশনাল স্পোর্টস এলায়েন্সের আত্মপ্রকাশ, দায়িত্ব পাচ্ছেন যারা
এনসিপির লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ন্যাশনাল স্পোর্টস এলায়েন্সের আত্মপ্রকাশ হয়েছে। এর আহ্বায়কের দায়িত্ব পাচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও সদস্য সচিব এম নাজমুল ইসলাম।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় এনসিপি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ কমিটিকে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদিত আংশিক কমিটিতে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এ আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।