logo

ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠিত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির লোগো। ছবি: ফেসবুক পেজ থেকে নেওয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শফিকুল ইসলাম খান মিল্টন ও এস এম জাহাঙ্গীর হোসেন (বাঁ থেকে)।
শফিকুল ইসলাম খান মিল্টন ও এস এম জাহাঙ্গীর হোসেন (বাঁ থেকে)।

অনুমোদিত আংশিক কমিটিতে শফিকুল ইসলাম খান মিল্টন-কে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

আবদুল কাহহার মিয়াজী

সম্পাদনা

আবদুল কাহহার মিয়াজী

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট