logo

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়ত

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়ত
জমিয়তে উলামায়ে ইসলামের খাস কমিটির বৈঠকে নেতারা। সোমবার রাজধানীর মিরপুরে। ছবি: প্রেস উইং

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনসাধারণকে স্বস্তি দেওয়ার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরের আরজাবাদ মাদ্রাসায় জমিয়তে উলামায়ে ইসলামের খাস কমিটির বৈঠকে উপস্থিত নেতারা এ দাবি জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা শেখ মুজিবুর রহমান,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী প্রমুখ।

নেতারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব দেশের সর্বস্তরের মানুষের ওপর পড়ে। জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ব্যয়, পণ্য পরিবহন ও উৎপাদন খরচ বৃদ্ধি পায়। এর ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আরও বেড়ে গিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম সংকটে রয়েছে জানিয়ে নেতারা বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি মানুষের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে।