logo

সরকারকে ব্যর্থ করতে আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে: নজরুল ইসলাম খান

সরকারকে ব্যর্থ করতে আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে: নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: ভিডিও থেকে নেওয়া

মানুষের তাড়া খেয়ে যারা দেশ ছেড়ে চলে গেছেন, তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি অভিযোগ করেন, প্রতিশোধ নেওয়ার পাশাপাশি বর্তমান সরকারকে ব্যর্থ করার চেষ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পাট শ্রমিক দলের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলনে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

Advertisement

আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহত করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখে দিতে হবে।

সম্মেলনে দেশের শিল্প খাতের প্রসঙ্গও তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, জাতীয় শিল্প উন্নয়নের জন্য সবচেয়ে বেশি উদ্যোগ হাতে নিয়েছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।