logo

কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের শোডাউন

কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের শোডাউন
মোটরসাইকেল শোডাউন। ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মোটরসাইকেল শোডাউন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে বিপুল নেতাকর্মী অংশ নেন এ কর্মসূচিতে।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে তা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

Advertisement

শোডাউন চলাকালে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন।

কর্মসূচি শেষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শোডাউনটির সমাপ্তি ঘোষণা করা হয়।

কাজী রওনকুল ইসলাম শ্রাবণ জানান, বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশব্যাপী পরিকল্পিত অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এ শোডাউনের আয়োজন করা হয়।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট