logo
Advertisement

প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে মির্জা আব্বাস। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Advertisement

এর আগে চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দিন মির্জা আব্বাস। হুইলচেয়ারে করে সংসদ অধিবেশনে যোগ দেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মির্জা আব্বাসকে স্বাগত জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন। আপনাকে এই সংসদে স্বাগত জানাচ্ছি।’

এদিকে, সংসদ শেষ করে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসও দেশে ফিরেছেন।

গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তার অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।