Advertisement

‘কথা বলার জন্য কাউকে জেলে যেতে হবে না এমন বাংলাদেশ চাই’

এশিয়া পোস্ট প্রতিবেদক
‘কথা বলার জন্য কাউকে জেলে যেতে হবে না এমন বাংলাদেশ চাই’
নাদিয়া পাঠান পাপন। ছবি: সংগৃহীত

বিএনপি মনোনীত নারী সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন বলেছেন, তরুণ প্রজন্ম যে স্বপ্নের ওপর ভিত্তি করে গণ-অভ্যুত্থান ঘটিয়েছে, সেই স্বপ্নের সঙ্গে বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতার সমন্বয়ে একটি সুন্দর বাংলাদেশ আমি দেখতে চাই।

Advertisement

সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসে এই কথা বলেছেন তিনি।

নাদিয়া পাঠান পাপন বলেন, বর্তমানে নতুন সরকারের আড়াই মাসের কর্মকাণ্ড এবং বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নিয়ে তিনি ব্যক্তিগতভাবে যথেষ্ট আশাবাদী। তারেক রহমান সাহেব জনগণের কল্যাণে যা বলছেন তা তিনি নিজ হাতে করে দেখাচ্ছেন এবং দেশে ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তনের এক নতুন হাওয়া বইছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য উদ্যোগ এবং অবকাঠামোগত উন্নয়নের যে পরিকল্পনাগুলো বাস্তবায়িত হচ্ছে তা দেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক। দীর্ঘদিনের জট দুই-চার মাসে খোলা সম্ভব না হলেও সরকারের আন্তরিকতা প্রতিটি পদক্ষেপেই স্পষ্টভাবে ফুটে উঠছে।

তিনি আরও বলেন, এমন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা করি যেখানে কথা বলার জন্য বা নিজের মতামত দেওয়ার জন্য কাউকে জেলে যেতে হবে না। সরকারি ও বিরোধী দল দেশের স্বার্থে সবসময় এক প্ল্যাটফর্মে থাকবে—এমনটিই আমার প্রত্যাশা।