বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমস্যা ও অভিযোগ নিয়ে গণশুনানি

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি শুনতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গণশুনানি। শুক্রবার (২৭ নভেম্বর) বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মো. রইস হাসান সারোয়ারের উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মো. মাহফুজুর রহমান, প্রথম সচিব মো. সোহাগ হোসাইন এবং তৃতীয় ও সচিব মামুনুর রশিদসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা।
গণশুনানিতে বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা তাঁদের কর্মসংস্থান, শ্রমসংক্রান্ত জটিলতা ও অন্যান্য সমস্যার কথা তুলে ধরেন। এ সময় শ্রম কাউন্সিলর ও প্রথম সচিব প্রবাসীদের অভিযোগ শোনেন এবং বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
বাহরাইনে বাংলাদেশ স্কুল এন্ড কলেজের এইচএসসি’তে জিপিএ-৫ পায়নি একজনও
প্রবাসীরা জানান, সপ্তাহের ছয় দিন কর্মব্যস্ততার কারণে দূতাবাসে এসে নিজেদের সমস্যা তুলে ধরার সুযোগ পান না তাঁরা। শুক্রবার ছুটির দিনে গণশুনানির আয়োজন করায় দূরদূরান্ত থেকে এসে কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয়েছে।
এ ধরনের গণশুনানি নিয়মিত আয়োজনের দাবি জানিয়েছেন প্রবাসীরা। তাঁদের প্রত্যাশা, এ উদ্যোগ অব্যাহত থাকলে বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের নানা সমস্যা সমাধানে আরও কার্যকর ভূমিকা রাখবে দূতাবাস।
