logo

মিশরে প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে দূতাবাস

আফছার হোসাইন
আফছার হোসাইন, মিশর
মিশরে প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে দূতাবাস
সুয়েজে কনস্যুলার ক্যাম্পে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিতে দেশটির অন্যতম শহর সুয়েজে কনস্যুলার ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, কায়রো। দূতাবাসের উদ্যোগে পূর্বনির্ধারিত এ কনস্যুলার ক্যাম্প শুক্রবার (১৬ অক্টোবর) সুয়েজস্থ জি এন্ড এম ফ্যাক্টরিতে শুরু হয়েছে। ক্যাম্পটি শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত চলবে বলে জানিয়েছে দূতাবাস।

মিশরের মাটিতে প্রথমবার বাংলাদেশের জাতীয় ফল কাঠালের চারা রোপণ

কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে জানান, প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় কনস্যুলার সেবা সহজ করা এবং তাঁদের সঙ্গে দূতাবাসের যোগাযোগ আরও জোরদার ও কার্যকর করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ক্যাম্পে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, ই-পাসপোর্ট বিতরণ, ট্রাভেল পারমিট, দূতাবাসের পত্র এবং বিভিন্ন নথিপত্র সত্যায়নসহ প্রয়োজনীয় কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন কনস্যুলার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

মিশর থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া আরও ৪১ বাংলাদেশি

শুক্রবার (১৬ই অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কনস্যুলার সেবা দেওয়া হয়। শনিবার (১৭ই অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

নিজ এলাকায় কনস্যুলার ক্যাম্প আয়োজনের ফলে প্রবাসীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ দূতাবাসের এসব উদ্যোগের মাধ্যমে মিশরের বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাংলাদেশিরা সহজেই সেবা পাচ্ছেন।