বাংলাদেশ ও আমিরাতের সম্পর্ক জোরদারে আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বহুপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আবুধাবিতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভ্যর্থনা জানান শেখ আবদুল্লাহ বিন জায়েদ।
ফতোয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা আমিরাতের
বৈঠকে জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক সহযোগিতা, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়েও মতবিনিময় করেন তারা।
এ সময় শেখ আবদুল্লাহ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এবং উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আমিরাতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আমিরাতে ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
বৈঠকে আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি এবং প্রতিমন্ত্রী সাঈদ মুবারক আল হাজেরি, বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ উপস্থিত ছিলেন।
