logo

ইউরোপের আন্তর্জাতিক স্ল্যাপ প্রতিযোগিতায় বাংলাদেশি আইনজীবী সাইদুল

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
ইউরোপের আন্তর্জাতিক স্ল্যাপ প্রতিযোগিতায় বাংলাদেশি আইনজীবী সাইদুল
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একাংশ এবং আইনজীবী সাইদুল আব্দুল। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

জার্মানির কোলনে অনুষ্ঠিত ‘এফবিই ইয়াং লইয়ার্স হিউম্যান রাইটস ওরেটরি কম্পিটিশন ২০২৬’এ অংশগ্রহণ করেছেন ইতালি প্রবাসী বাংলাদেশি অ্যাডভোকেট সাইদুল আব্দুল। ইউরোপীয় বার ফেডারেশন (FBE) আয়োজিত এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মানবাধিকার বক্তৃতায় তিনি ইতালির পালেরমো বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করেন।

২২ থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইউরোপের বিভিন্ন দেশের তরুণ আইনজীবী, প্রশিক্ষণার্থী ও আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা, মানবাধিকার বিষয়ে তরুণ আইনজীবীদের সচেতনতা তৈরি এবং যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপনের দক্ষতা বাড়ানোই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে ইতালিসহ ইউরোপে যাওয়ার সুযোগ

এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল—‘জনঅংশগ্রহণ দমনে কৌশলগত মামলা বা স্ল্যাপ (SLAPP: Strategic Lawsuits Against Public Participation): একবিংশ শতাব্দীর একটি আইনি হাতিয়ার’। মূলত সাংবাদিক, মানবাধিকারকর্মী কিংবা নাগরিক সমাজের কণ্ঠরোধ করতে যেসব ব্যয়বহুল আইনি ফাঁদ তৈরি করা হয়, সেটির অপব্যবহার ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার দিকগুলো প্রতিযোগীদের বক্তব্যে উঠে আসে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে অ্যাডভোকেট সাইদুল আব্দুল বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় স্ল্যাপ-এর মতো আইনি অপব্যবহার রোধ করা আজকের বিশ্বে অত্যন্ত জরুরি একটি বিষয়।”

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও

আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে সন্তোষ প্রকাশ করে তিনি আরও জানান, এ ধরনের আয়োজন বিশ্বজুড়ে তরুণ আইনজীবীদের অভিজ্ঞতা বিনিময় ও মানবাধিকার রক্ষায় নৈতিক দায়িত্বশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।