logo

মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের নতুন কমিটি ঘোষণা

আফছার হোসাইন
আফছার হোসাইন, মিশর
মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের নতুন কমিটি ঘোষণা
বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন (ইত্তিহাদ) এর নতুন কমিটির সদস্যরা। ছবি: এশিয়া পোস্ট

মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ছাত্রসংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন (ইত্তিহাদ)-এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি ২০২৬–২৭ সেশনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা এবং দায়িত্ব হস্তান্তর করা হয়।

শনিবার (৩১অক্টোবর) সন্ধ্যায় মিশরের রাজধানী কায়রোর আব্বাসিয়া এলাকায় অবস্থিত ‘বুরুজ আত-তাতবিকিয়্যিন’-এর কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের বিদায়ী সভাপতি নোমানুল করিম আজহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে।

মিশরে হাফেজ নাছরুল্লাহ’র আন্তর্জাতিক কোরআনিক সনদ অর্জন

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা ও অন্যান্য প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি।

বক্তারা ইত্তিহাদকে দলমত-নির্বিশেষে বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। তাঁদের মতে, এ সংগঠনের মাধ্যমে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা পারস্পরিক মতপার্থক্য ও দূরত্ব অতিক্রম করে একসঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করছে।

অনুষ্ঠানে উপস্থিত হন বিপুল সংখ্যক প্রবাসী শিক্ষার্থী। ছবি: এশিয়া পোস্ট
অনুষ্ঠানে উপস্থিত হন বিপুল সংখ্যক প্রবাসী শিক্ষার্থী। ছবি: এশিয়া পোস্ট

ইত্তিহাদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা

বার্ষিক সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ২০২৬–২৭ সেশনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা। বিদায়ী কমিটির দায়িত্বের সমাপ্তি এবং নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে সংগঠনের পরবর্তী মেয়াদের কার্যক্রমের সূচনা করা হয়।

নবগঠিত ২০২৬–২৭ সেশনের কার্যকরী কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—

মিশরের ৫ হাজার ফিলিস্তিনি পরিবারের পাশে বাংলাদেশি সংগঠন

১. সভাপতি: মাহবুবুল আলম

২. সহসভাপতি: সাইমুম আল মাহদী

৩. সাধারণ সম্পাদক: আনাস বিন মামুন

৪. অর্থ সম্পাদক: মাহমুদুন নবী

৫. সহকারী অর্থ সম্পাদক: মিনান ইসলাম

৬. অফিস ও মিডিয়া সম্পাদক: এস এম নিজামুল ইসলাম

৭. সহকারী অফিস ও মিডিয়া সম্পাদক: মাশহুদ আহমাদ সোহাগ

৮. শিক্ষা ও সাহিত্য সম্পাদক: মিরাজুর রহমান

৯. সহকারী শিক্ষা ও সাহিত্য সম্পাদক: আবু সুফিয়ান

১০. সাংস্কৃতিক সম্পাদক: এস এম রিদওয়ান

১১. সাংস্কৃতিক সম্পাদক: সাঈদ আহমাদ আত্তারী

১২. সাংস্কৃতিক সম্পাদক: ইয়াকুব বিন ইসহাক

১৩. ছাত্রকল্যাণ সম্পাদক: আব্দুর রহমান

১৪. ছাত্রকল্যাণ সম্পাদক: ইনজামুল হক রাফি

১৫. ছাত্রকল্যাণ সম্পাদক: তাওহীদুল ইসলাম।

উল্লেখ্য, মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়সহ দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে চার হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এসব শিক্ষার্থীর শিক্ষা, কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর (ইত্তিহাদ)।