logo

বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র জমকালো অভিষেক

মোহাম্মদ ইরফানুল ইসলাম , দুবাই
বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র জমকালো অভিষেক
বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র নবগঠিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র আত্মপ্রকাশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রেস ক্লাব- বিপিসি’র নবগঠিত কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সোমবার সংগঠনটির অভিষেক উপলক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তি ও সফল উদ্যোক্তাদের স্বীকৃতি হিসেবে ‘বিপিসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দুবাই প্রেস ক্লাবের আজীবন সদস্য মামুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল শাহীন ও সাংগঠনিক সম্পাদক এস এম শাফায়েতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আমিরাতে বসবাসরত বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‎‎অনুষ্ঠানের প্রথম পর্বে নবগঠিত কমিটির সদস্যদের শপথ নেন। শপথ পড়ান প্রেস ক্লাবের উপদেষ্টা ওইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ছালাম তালুকদার। ‎অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশের সভাপতি ও বিশিষ্ট কবি হাসান হাফিজ। তিনি প্রবাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা বজায় রাখা, দেশীয় সংস্কৃতি সংরক্ষণ এবং প্রবাসীদের কল্যাণে কাজ করার জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।‎

আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সম্ভাবনা নিয়ে মাহ্‌দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুবাই পুলিশের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের প্রধান ওমর আফলাতুন। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন, বিশেষ করে সাইবার অপরাধ ও সাইবার আইন সম্পর্কে সচেতনতামূলক দিকনির্দেশনা দেন। প্রবাসীদের বিভিন্ন সমস্যা মোকাবিলায় কমিউনিটির ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি, প্রবাসীরা কোনো সমস্যায় সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে না পারলে বাংলাদেশ প্রেস ক্লাবের মাধ্যমেও নিজেদের সমস্যা ও প্রাসঙ্গিক তথ্য তুলে ধরতে পারেন বলে জানান ওমর আফলাতুন। ‎

আরব আমিরাতে সোনার বড় দরপতন

সমাপনী বক্তব্যে সভাপতি মামুনুর রশীদ সামাজিক যোগাযোগমাধ্যমে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি এড়িয়ে মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। ‎‎‎অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।