logo

নাপোলিতে বাংলা এজেন্সির উদ্যোগে ইতালিয়ান ভাষা পরীক্ষা

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
নাপোলিতে বাংলা এজেন্সির উদ্যোগে ইতালিয়ান ভাষা পরীক্ষা
ভাষা পরীক্ষায় অংশ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ইতালির নাপোলিতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইতালিয়ান ভাষার A2 ও B1 লেভেলের পরীক্ষা। ‘নাপোলি বাংলা এজেন্সি’র বিশেষ উদ্যোগে গত ১৫ অক্টোবর নাপোলির পোজ্জা মারিনো এলাকায় এই পরীক্ষা সম্পন্ন হয়।

এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের অভিবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ইতালিতে বসবাসরত অভিবাসীদের জন্য ইতালিয়ান ভাষার A2 ও B1 সার্টিফিকেট অত্যন্ত জরুরি। দেশটির স্থায়ী নাগরিকত্ব (সিটিজেনশিপ), দীর্ঘমেয়াদি রেসিডেন্স পারমিট, স্থায়ী কর্মসংস্থান এবং বিভিন্ন সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে এই ভাষাগত যোগ্যতা বাধ্যতামূলক। ফলে ভাষাগত দক্ষতা অর্জনের পাশাপাশি বৈধভাবে স্থায়ী বসবাসের সুযোগ নিশ্চিত করতে প্রবাসী বাংলাদেশিরা এই পরীক্ষায় অংশ নেন।

ইতালিতে মায়ের হাত ধরে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি শিশু গাড়িচাপায় নিহত

আয়োজকরা জানান, ভাষাগত জটিলতার কারণে বহু প্রবাসী বাংলাদেশি এখনো নানা সরকারি সুযোগ-সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সেই বাস্তবতাকে সামনে রেখেই প্রবাসীদের ভাষা শিক্ষা, আইনি সহায়তা ও প্রশাসনিক জটিলতা নিরসনে কাজ করে যাচ্ছে নাপোলি বাংলা এজেন্সি।