আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি ইতালি বিএনপির

বিগত ফ্যাসিবাদী শাসনামলের নানা কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে ইতালি বিএনপির নেতারা বলেছেন, তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েও পুনরায় অপকর্ম ও আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। এ অপশক্তিকে বাংলাদেশের মাটিতে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন তারা।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ইতালি বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
সংগঠনের সহ সভাপতি হাসানুজ্জামান কামরুলের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদ কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ ইতালি প্রবাসী জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
ইতালিতে দক্ষ কর্মীদের কাজের সুযোগ, গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন ও প্রধান বক্তা ছিলেন রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তারা বলেন, তিনি দেশের মানুষের বিশ্বাস, আশা-আকাঙ্ক্ষা ও অগ্রযাত্রার প্রতীক। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশ ও প্রবাসীরা আজ নতুন অগ্রযাত্রার স্বপ্ন দেখছে।

অনুষ্ঠানে অংশ নেতা যুবদল নেতারা দেশে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিষয়ে ইতালি বিএনপির সিনিয়র নেতাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
ইতালিতে সরু খাল থেকে বড়শিতে ৯০ কেজি ওজনের মাছ শিকার বাংলাদেশির
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সহ সভাপতি মোজাম্মেল হোসেন দিপু, অ্যাডভোকেট কামরুজ্জামান জামান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মোল্লা, আল আমিন বিশ্বাস, ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হাসান, রোম মহানগর বিএনপির সহ সভাপতি বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শিকদার, জিয়া সাইবার ফোর্সের সভাপতি সাব্বির আহমেদ, মহিলা দল ইতালির প্রস্তাবিত কমিটির সভানেত্রী জহুরা ইশিতা।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে স্লোগানে স্লোগানে উৎসব মুখর পরিবেশে কেক কাটেন নেতাকর্মীরা।
