logo

ইতালিতে সরু খাল থেকে বড়শিতে ৯০ কেজি ওজনের মাছ শিকার বাংলাদেশির

ইসমাইল হোসেন স্বপনইতালি
ইতালিতে সরু খাল থেকে বড়শিতে ৯০ কেজি ওজনের মাছ শিকার বাংলাদেশির
বিশাল আকৃতির মাছটির পাশে এমাদুল সরকার বাঘা। পাশের ছবিতে মাছটি যে খাল থেকে শিকার করা হয় সেই খাল। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ইতালির ভেনিস মানেই গন্ডোলা, স্বচ্ছ নীল জলরাশি আর পর্যটকদের ভিড়। তবে ভেনিসের এই পরিচিত দৃশ্যপটের আড়ালে এক অন্যরকম জগত গড়ে তুলেছেন বাংলাদেশি প্রবাসী এমদাদুল সরকার।

স্থানীয় প্রবাসী কমিউনিটিতে তিনি ‘বাঘা’ নামেই বেশি পরিচিত। প্রবাসজীবনের ব্যস্ততার ফাঁকে বড়শি হাতে ভেনিসের খাল ও জলাশয়ে মাছ শিকার করা তাঁর নেশা। আর সেই নেশা থেকেই এবার বড়শি দিয়ে ৯০ কেজি এক বিরাট আকৃতির মাছ করে করে হৈচৈ ফেলে দিয়েছেন এমদাদুল সরকার।

Advertisement

তিন বছরে ৫ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি, সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও

ভেনিসের সরু খালে এমদাদুল সরকারের বড়শিতে ধরা পড়া একেকটি বোয়াল মাছের ওজন ৭০ থেকে ৯০ কেজি পর্যন্ত। কোনো কোনো মাছের দৈর্ঘ্য ছাড়িয়ে যায় খোদ শিকারির উচ্চতাকেও। বিশালাকার সব মাছ ধরে ভেনিসের প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয়দের কাছেও তিনি এখন বেশ পরিচিত মুখ।

বহু বছর ধরে ভেনিসে বসবাস করছেন এমদাদুল সরকার। শুরুর দিকে নিছক শখের বশেই বড়শি নিয়ে খালের পাড়ে বসতেন। কিন্তু দীর্ঘদিনের লেগে থাকা আর অভিজ্ঞতা তাঁকে নিয়ে গেছে ভিন্ন এক উচ্চতায়। শিকারিদের ভাষায়, মাছ ধরতে হলে ধৈর্য লাগে; আর বাঘার কাছে এটি অনেকটা ধ্যানের মতো।

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবি ইতালি এনসিপির

দীর্ঘ অভিজ্ঞতার কারণে পানির গতিপ্রকৃতি, বাতাসের দিক আর জলের নিচের নড়াচড়া দেখেই তিনি আঁচ করতে পারেন মাছের অবস্থান। তাঁর নিজের বিশ্বাস, দীর্ঘদিনের এই সখ্যের কারণে পানির নিচে মাছের সঙ্গে তাঁর এক ধরনের নীরব যোগাযোগ বা ‘কথা’ হয়। কখন টোপ ফেলতে হবে, আর কখন সুতায় টান দিতে হবে—তা যেন তাঁর নখদর্পণে।

ইতালির খাল ও জলাশয়ে শৌখিন মৎস্যশিকারের সুযোগ থাকলেও তা অত্যন্ত নিয়মতান্ত্রিক। যত্রতত্র বা যখন-তখন মাছ ধরার কোনো সুযোগ নেই। এমদাদুল সরকারও প্রশাসনের সব নিয়মকানুন মেনেই বড়শি ফেলেন। ইতালিতে মাছ ধরার জন্য সরকারি অনুমোদন বা লাইসেন্স নেওয়ার পাশাপাশি নির্দিষ্ট অঙ্কের ট্যাক্সও পরিশোধ করতে হয়। নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থেকেই বছরের পর বছর ধরে নিজের এই শখ পূরণ করে চলেছেন তিনি।

বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে ইতালিসহ ইউরোপে যাওয়ার সুযোগ

প্রবাসের যান্ত্রিক জীবনে অনেকেই যখন কাজের চাপে হাঁপিয়ে ওঠেন, তখন ভেনিসের খালপাড়ে বড়শি হাতে দাঁড়িয়ে থাকা এমদাদুল সরকার যেন প্রকৃতির সঙ্গে মিশে থাকার এক অনন্য উদাহরণ। ধৈর্য, অভিজ্ঞতা আর প্রকৃতির প্রতি ভালোবাসার মিশেলে ভেনিসের জলজ জগতে ‘বাঘা’ আজ সত্যিই এক ব্যতিক্রমী নাম।