ইতালিতে সিলেট সমিতি মনছা-ব্রিয়েনছা কমিটির অভিষেক অনুষ্ঠিত

ইতালিতে একতা সেবা ও প্রগতির বারতো নিয়ে বৃহত্তর সিলেট সমিতি মনছা-ব্রিয়েনছার নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির সবাই একতা সেবা ও প্রগতির প্রত্যয়ে শপথ নেন।
শুক্রবার (১৯ জুন) ইতালির লিমবিয়াতে স্থানীয় একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সবাইকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি শিরিন আহমেদ। ভিডিও কনফারেন্সে প্রবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. রইছ উদ্দীন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন মারুফ আহমেদ ও জাকারিয়া রাহমান (সবুজ)।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, অর্থ সম্পাদক কামাল আহমেদ, প্রচার সম্পাদক নিরব আহমেদ সুয়েব, উপদেষ্টা, কমিটির সহ-সভাপতি, সম্পাদক ও সদস্যসহ অন্যরা।
প্রবাসীদের কর্মস্থান করা, লাশ প্রেরণসহ বাংলাদেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় প্রবাস থেকে সহায়তা প্রদানের কথা বলেন বক্তারা। প্রবাসীদের স্বার্থ, সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সংগঠনটি কাজ করবে এমন প্রত্যাশা সবার।
অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং নৈশভোজের মাধ্যমে শেষ হয় আয়োজন।
