logo

রোমে শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও মৌলিক অধিকার রক্ষার দাবিতে উন্মুক্ত সভা

ইসমাইল হোসেন স্বপন, ইতালি

রোমে শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও মৌলিক অধিকার রক্ষার দাবিতে উন্মুক্ত সভা
রোমের পূর্বাঞ্চলের শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষার মৌলিক অধিকার সুসংগঠিত করার দাবিতে উন্মুক্ত সভার আয়োজন করে ‘রোম ইস্ট টিচার্স নেটওয়ার্ক’। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

রোমের পূর্বাঞ্চলের শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং শিক্ষার মৌলিক অধিকার সুসংগঠিত করার লক্ষ্যে এক বিশাল উন্মুক্ত সভা আয়োজন করেছে ‘রোম ইস্ট টিচার্স নেটওয়ার্ক’ (Rete Docenti Roma Est)। রোমের মালাতেস্তা (Malatesta) সংলগ্ন লার্গো পেরেস্ত্রেল্লো (স্থানীয় বাংলা টাউনের ‘লালন পার্ক’ নামে পরিচিত) প্রাঙ্গণে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ইতালির মাটিতে শাকসবজি চাষে বাংলাদেশিদের বাজিমাত!

উন্মুক্ত এই সভায় বক্তারা রোমের স্থানীয় স্কুলগুলোর বিদ্যমান নানা চ্যালেঞ্জ, শিক্ষার সার্বিক পরিবেশের সার্বিক উন্নয়ন এবং সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার অধিকার নিশ্চিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

‘রোম ইস্ট টিচার্স নেটওয়ার্ক’-এর প্রতিনিধিরা জানান, "একটি সুসংগঠিত ও কল্যাণমুখী সমাজ গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম। আমাদের স্কুলগুলোর ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এবং শিক্ষার অধিকার বাস্তবায়নে কেবল শিক্ষক নয়—অভিভাবক, স্থানীয় সমাজ ও পুরো কমিউনিটিকে একসাথে এগিয়ে আসতে হবে।"

ইতালি থেকে ফিরে আ. লীগ নেতাদের যে অনুরোধ করলেন বাঁধন

সভায় আগত অভিভাবক ও কমিউনিটি নেতৃবৃন্দ আয়োজকদের এই পদক্ষেপকে অত্যন্ত সময়োপযোগী বলে সাধুবাদ জানান এবং শিক্ষাব্যবস্থার ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।