ওমানে বৃহত্তর সিলেট উইংয়ের অভিষেক অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিশ্বের দরবারে ছড়িয়ে দেয়ার পাশাপাশি আগামীর প্রজন্মের মাঝে নিজস্ব ভাষার মাধুর্যতা জিয়ে রাখার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে ওমানের সিলেট উইং। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর সিলেট উইং'র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে এ উইং'র আগামির পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
গত ২৪ আগষ্ট ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব ও ওমানের সমাজ কল্যাণ মন্ত্রানালয় কর্তৃক অনুমোদন দেয়া হয় বৃহত্তর সিলেট উইং'র। আত্মমানবতার সেবায় কাজ করার পাশাপাশি নিজেদের ভাষা, কৃষ্টি কালচার নিয়ে কাজ করার ঘোষণা দেয়া হয় অভিষেক অনুষ্ঠান থেকে।
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গত শুক্রবার (২৩ অক্টোবর) ওমানের রাজধানী মাস্কাটের আল খোয়েইর এলাকায় মাস্কাট হলি ডে হোটেলের আল সুর বল রুমে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর সিলেট উইং'র নব নির্বাচিত কমিটির অভিষেক। অনুষ্ঠানে ওমানের নানা প্রান্ত থেকে বৃহত্তর সিলেট উইং'র অভিষেকে যুক্ত হয় ৫ শতাধিক প্রবাসী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাস্কাট বাংলাদেশ দূতাবাসের পলিটিক্স কাউন্সিল মাহমুদা খানম মধ্য প্রাচ্যের প্রবাসীদের ভূয়সী প্রশংশা করে বলেন, যারা মরুভূমির তপ্ত রোদে ঘাম জরিয়ে দেশের জন্য কাজ করছেন তারাই প্রকৃত দেশ প্রেমিক। প্রতিটি সরকারী কর্মকর্তাকে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের দু:খ দুর্দশা কাছ থেকে দেখার আহবান জানান তিনি।
ওমানে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ফুটবল আসরের প্রস্তুতি
এসময় বিশেষ অতিথি ক্লাবের চেয়ারম্যান সিআইপি আজীমুল হক বাবুল ও অনুষ্ঠানের সভাপতি বৃহত্তর সিলেট উইং'র সভাপতি সোহরাব হোসেন বাবু উইংসগুলোর প্রয়োজনীয়তা তুলে ধরে আগামীতে মানবিক কর্মকান্ডে পাশে থাকার আহবান জানান।
সিলেট উইং'র সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ উপদেষ্টা ও কার্যকর পরিষদের সদস্যরা তুলে ধরেন তাদের আগামির কর্মপরিকল্পনা। সিলেট উইং'র উপদেষ্টা হুমায়ুন কবির কামালী ও যুগ্ম সম্পাদক রিজওয়ান আহমদ সুজনের যৌথ পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে সামাজিক নানা কর্মকান্ডে স্বীকৃতির স্মারক ও ক্লাবের উইংসগুলোকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।