কুয়েতে লাইসেন্সবিহীন কসাইখানা পরিচালনার অভিযোগে গ্রেপ্তার তিন বাংলাদেশি

কুয়েতের নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় লাইসেন্স ও স্বাস্থ্যবিধি না মেনে মরুভূমি অঞ্চলে পশুপালনের খোঁয়াড়ের তাবুতে অবৈধভাবে কসাইখানা পরিচালনার অভিযোগে এ অভিযান চালানো হয়।
অভিযানে একটি তাবুর ভিতর থেকে দুই জনকে দুম্বা জবাই করার সময় গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় কসাইখানাটিতে স্বাস্থ্যবিধির গুরুতর লঙ্ঘন এবং পোকামাকড় ও ইঁদুরের উপস্থিতি দেখতে পান কর্মকর্তারা।
কুয়েতে নকল পারফিউম বিক্রির অভিযোগে দুই বাংলাদেশী গ্রেপ্তার
এ সময় কসাইখানার কার্যক্রম থেকে অর্জিত অর্থ ও উদ্ধার করা হয়। পরে পাশের আরেকটি কসাইখানার সন্ধান পেয়ে সেখান থেকে তৃতীয় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তিনজনই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে, দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
অভিযানটি জাহরা গভর্নরেট পৌরসভার সাথে সমন্বয় করে পরিচালিত হয়েছিল হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, তিন জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য তাদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।