logo

মিশরে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ১২ জন নিহত, আহত ৩০

আরব নিউজ
আরব নিউজ, মধ্যপ্রাচ্য
মিশরে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ১২ জন নিহত, আহত ৩০
২০২২ সালের নভেম্বরে মিশরে দুর্ঘটনার শিকার একটি বাসকে ঘিরে উৎসুক জনতা। ছবি: আরব নিউজ

মিশরের রাজধানীর পশ্চিমে মঙ্গলবার একটি বড় ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ‘আল-আহরাম’ পত্রিকা জানিয়েছে, কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি সড়কে বাস ও ট্রাকের মধ্যে এ মর্মান্তিক সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পর একটি ক্রেনের সাহায্যে বড় বাসটিকে সরিয়ে নেওয়া হয়; বাসটির সামনের পুরো অংশটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং সেখানে দুমড়েমুচড়ে যাওয়া ইস্পাত ও ধ্বংসাবশেষ পড়ে ছিল। রাস্তার পাশে যাত্রীদের আসনগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল এবং ট্রাকটির পেছনের অংশে বাসের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছিল। আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী, আহতদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

মিশর থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া আরও ৪১ বাংলাদেশি

মিশরে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। দুর্ঘটনার জন্য বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং আইন প্রয়োগে শিথিলতাকে দায়ী করা হয়ে থাকে। মিশরের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

এর আগে গত মাসে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানি পর্যটকসহ মোট ২২ জন নিহত হন। আগস্ট মাসে উত্তর মিশরে কৃষি শ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন, যাদের মধ্যে অনেক শিশুও ছিল।