logo

মিশিগানের হ্যামট্রাম্যাকের মেয়র হলেন বাংলাদেশি মুহিত

সুলায়মান আল মাহমুদ
সুলায়মান আল মাহমুদ, মিশিগান
মিশিগানের হ্যামট্রাম্যাকের মেয়র হলেন বাংলাদেশি মুহিত
আদালতের রায়ে হ্যামট্রামাকের মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

দীর্ঘ আইনি লড়াই শেষে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির মেয়র নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। গণনার বাইরে থাকা ৩৭টি অনুপস্থিত ব্যালট গণনার পর প্রতিদ্বন্দ্বী অ্যাডাম আল-হারাবিকে ১২ ভোটে হারিয়েছেন তিনি। তবে পরিবর্তিত ফলের আনুষ্ঠানিক প্রত্যয়ন ও দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া এখনো বাকি।

মিশিগানের সিনেট দৌড়ে মিসরীয় আব্দুল এল-সায়িদকে বাংলাদেশিদের সমর্থন

২০২৫ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত হ্যামট্রাম্যাক সিটির মেয়র নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয় মুহিত মাহমুদ ও অ্যাডাম আল-হারাবির মধ্যে। নির্বাচনের পর গণনার বাইরে থাকা ৩৭টি অনুপস্থিত ব্যালট নিয়ে শুরু হয় আইনি লড়াই। দীর্ঘ প্রক্রিয়া শেষে মিশিগান কোর্ট অব আপিলস ব্যালটগুলো গণনার নির্দেশ দেয়। পরে সুপ্রিম কোর্ট আপিল শুনতে রাজি না হওয়ায় সেই নির্দেশ বহাল থাকে।

অবশেষে ১৬ অক্টোবর নতুন করে ব্যালট গণনার পর মুহিত মাহমুদ পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট। অন্যদিকে, অ্যাডাম আল-হারাবির ভোট ২ হাজার ৭৭। ফলে ১২ ভোটের ব্যবধানে এগিয়ে যান মুহিত মাহমুদ।

নির্বাচনে মুহিতের প্রতিদ্বন্দ্বি হিসেবে ছিলেন ইয়েমেনি অ্যামেরিকান অ্যাডাম আল হারাবি
নির্বাচনে মুহিতের প্রতিদ্বন্দ্বি হিসেবে ছিলেন ইয়েমেনি অ্যামেরিকান অ্যাডাম আল হারাবি

মুহিত মাহমুদের এই সাফল্যে হ্যামট্রাম্যাকের বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ঘটনাটি সামনে এনেছে নির্বাচনে প্রতিটি বৈধ ভোট গণনা এবং স্বচ্ছতা নিশ্চিত করার গুরুত্ব।