logo

ইতালিতে তারেক রহমানের জন্মদিন উদযাপন

ইসমাইল হোসেন স্বপনইতালি
ইতালিতে তারেক রহমানের জন্মদিন উদযাপন
ইতালিতে তারেক রহমানের জন্মদিন উদযাপন। ছবি: এশিয়া পোস্ট

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতালি শাখা।

অনুষ্ঠানে ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালামের সভাপতিত্বে এবং সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মনের পরিচালনায় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি শাহ মো. তাইফুর রহমান ছোটন, সদ্য সাবেক সহসভাপতি সাজ্জাদুল কবির, মাইনুল আলম খোকন, মোজাম্মেল হক দীপু, আবুল কালাম, সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, রানা মোল্লাসহ ইতালি বিএনপি, রোম মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম, মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম, বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরাম, নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরাম, ফেনী জেলা বিএনপি, কেরানীগঞ্জ বিএনপি প্ল্যাটফর্ম, মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম, নরসিংদী জেলা জাতীয়তাবাদী ফোরাম এবং ফিয়ানো রোমানো বিএনপিসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে প্রবাসের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সভায় জিয়া পরিবারের শহীদ সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন নেতারা।

সভাপতির বক্তব্যে ইতালি বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম বলেন নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরায় নিষিদ্ধ করা হবে, আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বেই এগিয়ে যাবে। তিনি জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

এদিকে সংগঠনের অনান্য নেতা ইউরোপ ও ইতালিতে আগামীতে নিষিদ্ধ সংগঠনকে সর্বক্ষেত্রে প্রতিহত করার আহ্বান জানান।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।