logo

বিএনপি বিপদে পড়ে চিৎকার করছে, ‘মুঝে বাঁচাও, বাঁচাও’

বিএনপি বিপদে পড়ে চিৎকার করছে, ‘মুঝে বাঁচাও, বাঁচাও’
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিএনপি বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

Advertisement

পোস্টে নাসীরুদ্দীন লেখেন, বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে আজ নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে। শুধু নিজেরাই বিপদে পড়েনি, সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে। আর এখন বিপদে পড়ে চিৎকার করছে- ‘মুঝে বাঁচাও, বাঁচাও!’

সবশেষে পোস্টে তিনি লেখেন, অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়- এটাই প্রকৃতির বিচার!

এর আগে বৃহস্পতিবার বিকেল দেওয়া এক পোস্টে এনসিপি নেতা সারজিস আলম লিখেছেন, দেশের বাইরে থেকে আন্তঃসীমান্ত টেররিজম করছে পলাতক পতিত আওয়ামী লীগ। গত ২৪ ঘণ্টায় বিএনপির ৩ নেতাকে হত্যা করেছে খুনি আওয়ামী লীগ। দুইটি থানা জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসী আওয়ামী লীগ। সারা দেশের একাধিক বাড়ি, ব্যাংক, হাসপাতালে আগুন দিয়েছে অগ্নিসন্ত্রাসী আওয়ামী লীগ।

তিনি লেখেন, গোপালগঞ্জে তিন বিএনপির এমপির বাড়ি জ্বালিয়ে দিয়েছে গণহত্যাকারী আওয়ামী লীগ। বিএনপির যারা ভোট পেতে নিজেদের তাদের কাছে বিক্রি করে দিয়েছেন, টাকা খেয়ে জামিনের ব্যবস্থা করেছেন, সাময়িক লাভের ধান্দায় আশ্রয় দিয়েছেন। তাদের কি বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে? আপনাদের সিদ্ধান্তে কি কোনো পরিবর্তন আসবে? যদি আসে, তাহলে ভালো। আর যদি না আসে, তাহলে শিগ্‌গিরই এর ফল আপনাদের ভোগ করতে হবে।

সবশেষে পোস্টে সারজিস আলম লেখেন, এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আফসোস হচ্ছে। আপনার মন্ত্রী, এমপি আর জেলা, উপজেলার নেতারা ঠিক হলে অনেক কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। আগে নিজের দলে আপনার কমান্ড আর ঐক্য প্রতিষ্ঠা করুন। আপনাদের আশ্রয়, প্রশ্রয় আর সাহসে ওরা আজ এতদূর।

আবদুল কাহহার মিয়াজী

সম্পাদনা

আবদুল কাহহার মিয়াজী

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট