অস্ট্রেলিয়ার চোখে বাংলাদেশ এখন ‘সত্যিকারের হুমকি’!

মিনোজ নো মোর, বাংলাদেশ শো জেনুইন মেনেস অস্ট্রেলিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ক্রিকেট অস্ট্রেলিয়ার এই শিরোনামই যেন বলে দিচ্ছে, ডারউইনে শুধু একটা টেস্ট ম্যাচের চিত্রই বদলায়নি; বদলেছে বাংলাদেশকে দেখার দৃষ্টিভঙ্গিও। যে বাংলাদেশকে একসময় অস্ট্রেলিয়া তাদের দেশে খেলতেই ডাকতো না, বৈশ্বিক আসরে দেখা হলেও টাইগাররা ধরা হতো আন্ডারডগ হিসেবে, সেই দলটিকেই এবার অস্ট্রেলিয়ার মাটিতে দেখা হচ্ছে বড় থ্রেট হিসেবে।
শুরুটা যে এমন হবে, তা হয়তো কেউই ভাবেননি। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। হাসান মাহমুদের ৬ উইকেট ছিল আলো কেড়ে নেওয়ার মতো পারফরম্যান্স। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার, অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে শুরু থেকেই চাপে রেখেছিল বাংলাদেশের পেস আক্রমণ। ফক্স স্পোর্টসের ভাষায়, সেটি ছিল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ‘অন্যতম সেরা দিন’; আর অস্ট্রেলিয়ার ১৯৮ রান ছিল বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন টেস্ট স্কোর।
এরপর দ্বিতীয় দিনেও সেই গল্প থামেনি। তানজিদ হাসান তামিমের ব্যাটে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি, সঙ্গে নাজমুল হোসেন শান্তর ৮৪, বাংলাদেশ দিন শেষ করেছে ৬ উইকেটে ৩৫১ রানে, ১৫৩ রানের লিড হওয়ায় দেশটার আরেক গণমাধ্যম শিরোনাম করেছে টাইগারদের বিপক্ষে অস্ট্রেলিয়া এখন ভয়াবহ পরাজয়ের মুখে।
দেশটার অন্যান্য সংবাদমাধ্যমের ভাষাটাও লক্ষ করার মতো। একদিকে ‘Minnows no more’, অন্যদিকে ‘genuine menace’; ফক্স স্পোর্টস বলছে ‘One of their finest days’; আর নিউজ ডট কম অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে হারের আশঙ্কাকে বলছে ‘horror Test defeat’। অর্থাৎ বাংলাদেশের পারফরম্যান্স এখন আর শুধু বাংলাদেশের মিডিয়ার আলোচনার বিষয় নয়, অস্ট্রেলিয়ার নিজেদের ক্রিকেট আলোচনাতেও জায়গা করে নিয়েছে লাল সবুজ।
এই সম্মানটা অবশ্য কোনো উপহার নয়। নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েই তা অর্জন করেছে টাইগাররা। হাসানের ছয় উইকেট, তানজিদের সেঞ্চুরি কিংবা শান্তর নেতৃত্ব সব মিলিয়ে



