পেনাল্টিতে এগিয়ে গেল স্পেন
বিশ্বকাপের ফাইনালের টিকিটের লড়াইয়ে ডালাস স্টেডিয়ামে শুরু হয়েছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেনের লড়াই। ম্যাচের গোল ও গুরুত্বপূর্ণ প্রতিটি মুহূর্তের খবর থাকছে এশিয়া পোস্টের লাইভ আপডেটে।

ফ্রান্সের বক্সের ঠিক বাইরে আদ্রিয়াঁ রাবিওর ফাউলে দারুণ জায়গায় ফ্রি কিক পেয়েছিল স্পেন। লামিন ইয়ামাল না নিয়ে সেটি নেন আলেক্স বায়েনা, তবে তাঁর শট আটকে যায় ফ্রান্সের মানবদেয়ালে। এর আগে ব্র্যাডলি বারকোলার ক্রস ঠেকিয়ে ফ্রান্সের প্রথম আক্রমণটি নষ্ট করেন পাউ কুবারসি। স্কোর এখনো ০-০।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে গড়িয়েছে বল। ম্যাচ শুরুর আগে প্রয়াত কাতারের আমিরের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর স্পেনের কিক অফে শুরু হয় ফাইনালে ওঠার লড়াই। ফ্রান্স খেলছে পরিচিত নীল জার্সিতে, স্পেন সাদা জার্সিতে।

স্পেনকে হারাতে পারলে টানা তৃতীয় বিশ্বকাপের ফাইনালে উঠবে ফ্রান্স। পশ্চিম জার্মানি ও ব্রাজিলের পর মাত্র তৃতীয় দল হিসেবে এই কীর্তি গড়বে তারা।
অন্যদিকে ২০১০ সালে শিরোপা জয়ের পর প্রথমবার ফাইনালে ওঠার অপেক্ষায় স্পেন। ডালাসে মহারণ শুরু হতে বাকি আর প্রায় আধঘণ্টা।

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের একাদশে দুটি পরিবর্তন এনেছে ফ্রান্স। চোট কাটিয়ে মাঝমাঠে ফিরেছেন অরেলিয়াঁ চুয়ামেনি, আক্রমণে দেজিরে দুয়ের জায়গা নিয়েছেন ব্র্যাডলি বারকোলা। বেলজিয়ামকে হারানো একাদশই ধরে রেখেছে স্পেন।
ফ্রান্সের একাদশ: মাইক মেইনান; জুল কুন্দে, দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকাস দিনিয়ে; অরেলিয়াঁ চুয়ামেনি, আদ্রিয়াঁ রাবিও; উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা; কিলিয়ান এমবাপ্পে।
স্পেনের একাদশ: উনাই সিমন; পেদ্রো পোরো, পাউ কুবারসি, আয়মেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া; রদ্রি, ফাবিয়ান রুইস, দানি ওলমো; লামিন ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।

স্বাগতম। আর মাত্র চার ম্যাচ তারপরই শেষ হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। আসরের প্রথম সেমিফাইনালে ডালাসে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয় শক্তি ফ্রান্স ও স্পেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।