সরাসরি

গর্ডনের গোলে এগিয়ে গেল ইংল্যান্ড

বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে হবে, সেই প্রশ্নের উত্তর মিলবে আজ। আটলান্টা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচের সকল আপডেট পেতে চোখ রাখুন এশিয়া পোস্টের লাইভ আপডেটে।

এশিয়া পোস্ট স্পোর্টস
১৬ জুলাই ২০২৬, ০২: ১১ এএম
৪৭ মিনিট | আলভারেজকে রুখে দিলেন পিকফোর্ড

দ্বিতীয়ার্ধের শুরুতেই পরপর দুই সুযোগ আর্জেন্টিনার। এমিলিয়ানো মার্তিনেজের লম্বা কিক থেকে বক্সের বাইরে বল পান হুলিয়ান আলভারেজ। জেড স্পেন্সকে কাটিয়ে সংকীর্ণ কোণ থেকে নেওয়া তাঁর জোরালো শট ঠেকিয়ে দেন জর্ডান পিকফোর্ড।

কয়েক মুহূর্ত পর আবারও শট নেন আলভারেজ। এবার মার্ক গুইহির গায়ে লেগে বল পাশের জালে যাওয়ায় কর্নার পায় আর্জেন্টিনা। প্রথমার্ধের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মকভাবে দ্বিতীয়ার্ধ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৪৭ মিনিট শেষে স্কোর ০-০

Asia Post
সরাসরি আপডেট

asia-post
১৬ জুলাই ২০২৬, ০২: ১১ এএম
দুইবার শুরু হলো দ্বিতীয়ার্ধ

কিক-অফের আগেই ইংল্যান্ডের কয়েকজন খেলোয়াড় মাঝমাঠের রেখা অতিক্রম করায় প্রথমবার খেলা শুরু করতে দেননি রেফারি। খেলোয়াড়দের নিজ নিজ অর্ধে ফেরানোর পর আবার কিক-অফের মাধ্যমে শুরু হয়েছে দ্বিতীয়ার্ধ।

প্রথমার্ধে কোনো দলই লক্ষ্যে শট নিতে পারেনি। গোলের অপেক্ষা নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করেছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। স্কোর এখনো ০-০।

১৬ জুলাই ২০২৬, ০১: ৫৪ এএম
বিরতি | লক্ষ্যে শট নেই, গোলশূন্য ইংল্যান্ড-আর্জেন্টিনা

কোনো দলই গোলমুখ খুলতে পারেনি প্রথমার্ধে। আক্রমণের চেয়ে ফাউল, ধাক্কাধাক্কি আর উত্তেজনাই বেশি দেখা গেছে। দুই দল মিলে ১৯টি ফাউল করেছে, আর্জেন্টিনা ১২টি ও ইংল্যান্ড ৭টি। হলুদ কার্ড দেখেছেন এলিয়ট অ্যান্ডারসন ও লিসান্দ্রো মার্তিনেজ।

গোলের সবচেয়ে কাছে গিয়েছিলেন এনসো ফের্নান্দেস। ৩৮ মিনিটে তাঁর বাঁকানো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। ইংল্যান্ডের সেরা সুযোগে জন স্টোনসের হেডও ছিল লক্ষ্যভ্রষ্ট। প্রথমার্ধে কোনো দলই লক্ষ্যে শট নিতে পারেনি।

১৯৬৬ সাল থেকে বিশ্বকাপের বিস্তারিত পরিসংখ্যান রাখা শুরুর পর এবারই প্রথম কোনো ম্যাচের প্রথম ৩০ মিনিটে একটিও শট নিতে পারেনি দুই দল। বিরতিতে ইংল্যান্ড ০-০ আর্জেন্টিনা।

৪৫+২ মিনিট | ঝুঁকি নিচ্ছে না কোনো দল

প্রথমার্ধের শেষ দিকে বেলিংহামকে ঘিরে আক্রমণ গড়ার চেষ্টা করছে ইংল্যান্ড। ৪৩ মিনিটে রোমেরোকে পেছনে ফেলে এগিয়েছিলেন ইংলিশ মিডফিল্ডার, তবে দ্রুত ফিরে দুর্দান্ত ট্যাকলে বিপদ থামান আর্জেন্টাইন ডিফেন্ডার।

তিন মিনিট যোগ করা সময়ে ডান প্রান্ত দিয়ে ধীরে আক্রমণ গড়েছিল ইংল্যান্ড। আর্জেন্টিনার চাপে অবশ্য বল মাঝমাঠ হয়ে আবার পিকফোর্ডের কাছে ফেরাতে হয়েছে তাদের। প্রথমার্ধের শেষ মুহূর্তেও স্কোর ০-০।

১৬ জুলাই ২০২৬, ০১: ৪৫ এএম
৪০ মিনিট | রজার্সকে থামিয়ে হলুদ কার্ড লিসান্দ্রোর

ম্যাচে নিজেদের সবচেয়ে দীর্ঘ সময় বল দখলে রাখার পর পাল্টা আক্রমণের মুখে পড়েছিল আর্জেন্টিনা। দ্রুতগতিতে এগিয়ে যাওয়া মরগান রজার্সকে জড়িয়ে ধরে থামান লিসান্দ্রো মার্তিনেজ। ইচ্ছাকৃত এই ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন ডিফেন্ডার।

এলিয়ট অ্যান্ডারসনের পর ম্যাচে হলুদ কার্ড দেখা দ্বিতীয় খেলোয়াড় লিসান্দ্রো। ৪০ মিনিট শেষে ইংল্যান্ড ০-০ আর্জেন্টিনা।

১৬ জুলাই ২০২৬, ০১: ৪১ এএম
৩৮ মিনিট | এনসোর বাঁকানো শট অল্পের জন্য বাইরে

ম্যাচের সেরা সুযোগটি পেল আর্জেন্টিনা। মেসির দূরপাল্লার শট ইংল্যান্ডের রক্ষণে বাধা পেয়ে যায় এনসো ফার্নান্দেজের কাছে। প্রায় ২৫ গজ দূর থেকে তার বাঁকানো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। বল লক্ষ্যে থাকলে পিকফোর্ডের পক্ষে ঠেকানো কঠিন হতো।

এর আগে আর্জেন্টিনার পাল্টা আক্রমণে মেসিকে ফাউল করেন এলিয়ট অ্যান্ডারসন। এরপর আবারও দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন ইংলিশ মিডফিল্ডার। ৩৮ মিনিট শেষে গোলশূন্য সমতা

১৬ জুলাই ২০২৬, ০১: ৩৬ এএম
৩২ মিনিট | বেলিংহামকে ফেলে দিলেন এনসো, বিপজ্জনক ফ্রি-কিক

বাঁ প্রান্ত থেকে বল নিয়ে ভেতরে ঢুকে বিপজ্জনক দৌড় শুরু করেছিলেন জুড বেলিংহাম। গোল থেকে প্রায় ২৫ গজ দূরে তাঁকে পা লাগিয়ে থামান এনসো ফার্নান্দেজ। ইংল্যান্ড ফ্রি-কিক পেলেও একাধিক ফাউলের পরও কার্ড দেখেননি আর্জেন্টাইন মিডফিল্ডার।

এর আগে পিকফোর্ডের ভুল পাস থেকে সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে হুলিয়ান আলভারেজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিতে পারেননি মেসি। ৩২ মিনিট শেষে ইংল্যান্ড ০-০ আর্জেন্টিনা।

১৬ জুলাই ২০২৬, ০১: ২৪ এএম
২২ মিনিট | জেমসের ক্রস ধরে ফেললেন এমিলিয়ানো

ফাউল আর ধাক্কাধাক্কির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে ম্যাচ। ২০ মিনিটে মরগান রজার্সের পাস ধরে ডান প্রান্ত দিয়ে উঠে যান রিস জেমস। দৌড়ের মধ্যেই তাঁর নিচু ক্রস অবশ্য সহজে ধরে ফেলেন এমিলিয়ানো মার্তিনেজ।

এর আগে বাঁ প্রান্তে জেড স্পেন্সের বিপজ্জনক দৌড় সামাল দেন এনসো ফের্নান্দেস। গত কয়েক মিনিটে আক্রমণে কিছুটা সক্রিয় হয়েছে আর্জেন্টিনাও, তবে এখন পর্যন্ত অনেকটাই নীরব লিওনেল মেসি। ২২ মিনিট শেষে গোলশূন্য সমতা।

১৬ জুলাই ২০২৬, ০১: ১৭ এএম
১৪ মিনিট | ফাউল আর ধাক্কাধাক্কিতে উত্তপ্ত ম্যাচ

ফুটবলের চেয়ে শারীরিক লড়াইই বেশি দেখা যাচ্ছে শুরুর ১৪ মিনিটে। একের পর এক ফাউলের মধ্যে পারেদেসকে মাটিতে ফেলে দেন মরগান রজার্স। একই সময়ে বলের বাইরে আবারও ধাক্কাধাক্কিতে জড়ান এলিয়ট অ্যান্ডারসন ও এনসো ফের্নান্দেস।

এরপর অফসাইডের ফাঁদে পড়া জিউলিয়ানো সিমিওনের সামনে বক্স ছেড়ে বেরিয়ে আসেন জর্ডান পিকফোর্ড। বল সরিয়ে দেওয়ার সময় দুজনের মধ্যে ধাক্কা লাগলেও খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন রেফারি। ১৪ মিনিট শেষে ইংল্যান্ড ০-০ আর্জেন্টিনা।

১৬ জুলাই ২০২৬, ০১: ১০ এএম
৮ মিনিট | উত্তপ্ত শুরু, প্রথম কর্নার ইংল্যান্ডের

শুরু থেকেই মাঠে তীব্র লড়াই। এলিয়ট অ্যান্ডারসনকে এনসো ফের্নান্দেসের দেরিতে করা চ্যালেঞ্জ ঘিরে মাঝমাঠে ধাক্কাধাক্কিতেও জড়ান দুই দলের খেলোয়াড়েরা। তবে এখনো কার্ড দেখাননি রেফারি।

খেলায় কিছুটা এগিয়ে ইংল্যান্ড। তাগলিয়াফিকোকে কাটিয়ে ম্যাচের প্রথম কর্নার আদায় করেন মরগান রজার্স। ডেকলান রাইসের নেওয়া কর্নার অবশ্য সহজেই হেড করে বিপদমুক্ত করেন ক্রিস্তিয়ান রোমেরো। ৮ মিনিট শেষে গোলশূন্য সমতা।

১৬ জুলাই ২০২৬, ০১: ০৪ এএম
শুরু হলো ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণ

আটলান্টায় বেজে উঠেছে শুরুর বাঁশি। বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জাতীয় সংগীত ও আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম বিশ্বকাপ সেমিফাইনাল। জয়ী দলের জন্য রোববারের ফাইনালে অপেক্ষা করছে স্পেন।

১৬ জুলাই ২০২৬, ১২: ৫৮ এএম
দুই দলের একাদশ

ইংল্যান্ড: জর্ডান পিকফোর্ড; রিস জেমস, জন স্টোনস, মার্ক গুইহি, জেড স্পেন্স; এলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস; মরগান রজার্স, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন; হ্যারি কেইন।

আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; লিয়ান্দ্রো পারেদেস; জিউলিয়ানো সিমিওনে, এনসো ফের্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

তিন বদল ইংল্যান্ডে, দে পল বেঞ্চে

সেমিফাইনালে একাদশ নিয়ে বড় ঝুঁকি নিয়েছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। নরওয়ের বিপক্ষে শুরু করা একাদশ থেকে বাদ পড়েছেন এজরি কনসা, নিকো ও’রাইলি ও ননি মাদুয়েকে। তাদের জায়গায় এসেছেন রিস জেমস, জেড স্পেন্স ও মরগান রজার্স।

আর্জেন্টিনার একাদশে পরিবর্তন একটি। রদ্রিগো দে পলের বদলে সুযোগ পেয়েছেন জিউলিয়ানো সিমিওনে। এবারের বিশ্বকাপে এর আগে শুধু জর্ডানের বিপক্ষে খেলেছিলেন তিনি।

কিছুক্ষণ পর শুরু মহারণ

অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের। আটলান্টা স্টেডিয়ামে হাজির দুই দলের খেলোয়াড়েরা, গ্যালারিতেও বাড়ছে উত্তেজনা। এক পাশে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্য পাশে ৬০ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন দেখা ইংল্যান্ড। জয়ী দলের জন্য রোববারের ফাইনালে অপেক্ষা করছে স্পেন।

স্বাগতম আর্জেন্টিনা-ইংল্যান্ড লাইভ কভারেজে

বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে হবে, সেই প্রশ্নের উত্তর মিলবে আজ। আটলান্টা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।

জিতলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠবে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর ইংল্যান্ডের সামনে ১৯৬৬ সালের পর প্রথমবার ফাইনালে ওঠার সুযোগ। বিশ্বকাপে দুই দলের এটি ষষ্ঠ সাক্ষাৎ হলেও সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে প্রথমবার।